সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
স্রষ্টা কে পাওয়ার উপায় কি?
মাথার জ্ঞান দিয়ে নয় ! মনের আলো দিয়ে তাকে পাওয়া যায়। “যাব মে না বাঁচি, না মেরা কুচ বাঁচা” ! তাহলে কিসের সাথে বন্ধন !
যে তোমাকে খোঁজে-সে তোমাকে পায়-না। আবার যে তোমাকে খোঁজেই না সে তোমাকে কখনই পাবেনা। না মসজিদে এ যাওয়ার প্রয়োজন, না কোন দরগায় ! তুমি যেখানেই আছো তোমার রব সেখানেই আছে-তুমি তোমার মনের মধ্যে বসে দেখ-তোমার রব সেখানেই আছে এবং সেখানেই বসে ইবাদত করো।
কুরবানী দিতে হয় কিসের ? নিজের ভিতরের পশুত্বের ! ভালোবাসা শুধুই ভালোবাসার জন্যই। “যাব মে না বাঁচি, না মেরা কুচ বাঁচা” ! বেঁচে আছে শুধুই জিকির, বেঁচে আছে শুধুই ফিকির।
সেই রাতের কথা বলবো-যে রাতে পৃথিবী আর সূর্য নাচতেছিল আর আকাশের তাঁরা গুলো দেখতে ছিল! আমি আমার সূর্যের প্রদক্ষিন করতেছিলাম এবং সূর্য নিজেই নিজের প্রদক্ষিন করতেছিল । রাত যতক্ষন আছে মশাল ততক্ষন জ্বলবেই একটা মশাল নিভে গেলে আরেকটা মশাল জ্বলে উঠবেই ।
শেষে সকলের ভেতরে পরমাত্মাকে ভক্তি ও শ্রদ্ধা করছি, আমার ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করুন দয়া করে!!
প্রচারে বিধি তুমার ধর্ম কি
মন্তব্যসমূহ