সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম
ও আমিরুল মোমেনীন আলী ইবনে আবি তালিব আঃ
.......................
এই দুজনের ভিতরে কথা বার্তা আদান-প্রদান
একবার নবীজী (স) মাওলা আলীকে (আ) বললেন, "হে আলী , তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে , যা অন্য কারো মধ্যে
নেই , এমনকি আমার মধ্যেও নেই"
তা শুনে মাওলা আলী (আ) বললেন, হে আল্লাহর রাসুল (স), এ আপনি কি বলছেন ! এও কি সম্ভব, আপনি হলেন, সাইয়্যেদুল মুরসালীন।
নবীজী (স) মৃদু হেসে তখন বললেন, "তোমার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, যেমন তোমার জন্ম পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে হয়েছে, আমার হয়নি । তোমার শ্বশুর সাইয়্যেদুল মুরসালীন, আমার নয় ।
তোমার শ্বাশুড়ী হযরত খাদীজাতুল কোবরা সিদ্দীকা, আমার নয় ।
তোমার স্ত্রী হলেন জান্নাতের সম্রাজ্ঞী, আমার নয় ।
তোমার দুই পুত্র, ইমাম হাসান ও ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার, আমার নয় । তাই তুমি কত ভাগ্যবান ও মর্যাদাবান । তবে তোমরা সবাই আমা হতে আর আমি তোমাদের থেকে"
....................
হাদিসে কুদসী
মন্তব্যসমূহ