অপরিচিত প্রাপ্তবয়স্ক পুরুষকে স্তনদান —- এই সব ইতরামী বন্ধ হবে কবে ? পৃথিবীতে প্রতিটি শিশুই তার মায়ের দুধ পান করবে — এটাই যৌক্তিক ও স্বাভাবিক । কেননা মায়ের এই একফোঁটা দুধের মাধ্যমে শিশুটি বেঁচে থাকে । পবিত্র কোরআনে মহান আল্লাহর সরাসরি নির্দেশ আছে যে , শিশু তার মায়ের দুধ পান করবে । ” — মায়েরা তাদের সন্তানদের দুধ পান করাবে পুরো দুই বছরের জন্য –” । সুরা – বাকারাহ / ২৩৩ । শিশুর অধিকার তার মায়ের দুধ পান করবে – এটা জগতের নাস্তিক আস্তিক নির্বিশেষে সকলেই মানে । পাঠক , এবারে আপনাদেরকে এমন একটা বিষয় দেখাব যে , আমি নিশ্চি ত যে , আপনারা স্তম্ভিত হয়ে যাবেন এবং অবশ্যই বলবেন যে , এত বিশাল জঘন্য ইতরামী কিভাবে সম্ভব ! তাও আবার ইসলাম ধর্মে এবং সহীহ সিত্তাহ হাদিস গ্রন্থের নামে বাজারজাতকরন হয়েছে । এখানে লিখতেও রুচীতে বাধছে । কিন্ত কি করব ! সকলের জানা উচিত যে , কিভাবে মহান ধর্ম ইসলামকে এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাাদ (সাঃ) কে এবং উম্মুল মুমেনীন হযরত আয়েশাকে পৃথিবীর সকলের সামনে কতটা নীচ ও হীন করে উপস্থাপিত কর হয়েছে । যথাসম্ভব শালীনতা বজায় রেখে বলছি যে , বলতে কি পারবেন — একজন অপরিচিত প্রাপ্তবয়স্ক পুরুষ আরেকজন অপরিচিতা প্রাপ্তবয়স্কা মহিলার স্তনে নিজের মুখ লাগিয়ে শিশুদের মত চুষতে পারে ! এই জাতীয় জঘন্যতম অশ্লীল বিধান জগতের কোন ধর্মেই এমনকি মানব সভ্যতায় কখনই অনুমোদন দেয় না । একমাত্র অশ্লীল চলচ্চিত্র বা ব্লু ফ্লিমের কথা ভিন্ন । এই জাতীয় অশ্লীল কার্যাবলী ধর্ম বর্ন জাতি নির্বিশেষে সকলেই একবাক্যে অশ্লীল ও মহাপাপ বলে থাকে । এ প্রসংগে পবিত্র কোরআনের এই আয়াতটি মনে করিয়ে দিয়ে মূল প্রসংগে আসছি । ” — মুমিন নারীদের বল তাদের দৃষ্টি নীচু করতে এবং তাদের লজ্জাস্থানসমূহ রক্ষা করতে এবং তাদের আকর্ষনগুলো প্রদর্শন না করতে , শুধু তাছাড়া যা প্রকাশ্য এবং তারা তাদের মাথার চাদর বুক পর্যন্ত টেনে দিক এবং তাদের আকর্ষনগুলো যেন প্রদর্শন না করে শুধু তাদের স্বামীদের সামনে ছাড়া —– ” । সুরা – নূর / ৩১ । পবিত্র কোরআন সহ পৃথিবীর যে কোন ধর্ম গ্রন্থেই একজন অপরিচিত প্রাপ্তবয়স্ক পুরুষ আরেকজন অপরিচিত প্রাপ্তবয়স্কা মহিলার স্তনে নিজের মুখ লাগিয়ে শিশুদের মত চুষতে পারে – এরকম জঘন্য নোংরা অশ্লীল অবাধ যৌনাচারের কথা কোথাও বলা নেই । অশ্লীলতা ও চরম বেহায়াপনা নিজের চোখেই দেখুন — উম্মুল মুমেনীন হযরত আয়েশা থেকে বর্নিত – হযরত আয়েশা হাদীস বর্ণনা করছেন যে , সাহলাহ বিনতে সোহায়েল (আবী হোযায়ফার স্ত্রী) একদা রাসুল (সাঃ) এর কাছে এসে বলছেন যে , ইয়া রাসুল আল্লাহ ! আমি আবী হোযায়ফার মুখ দেখছি । কিন্তু ওনার বন্ধুও ওনার সাথে এসেছেন । আমি লজ্জা করছি । (কারন ঐ বন্ধুটি অপরিচিত নামাহারাম) তখন রাসুল (সাঃ) বললেন যে , তাকে নিজের স্তন থেকে দুধ পান করাও তাহলে সে তোমার জন্য মাহরাম (পরিচিত রক্তজ আত্মীয়) হয়ে যাবে । সাহলাহ অবাক হয়ে বলল যে , ইয়া রাসুল আল্লাহ ! আমি তাকে কি ভাবে দুধ পান করাব ! সে তো আমার থেকে বয়সে অনেক বড় ! (অপরিচিত প্রাপ্তবয়স্ক নামাহরাম পুরুষ) রাসুল (সাঃ) মৃদু হেসে বললেন যে , আমি জানি যে , সে তোমার থেকে বয়সে অনেক বড় । (নাউযুবিল্লাহ) সূত্র – সহীহ আল মুসলিম শরিফ , হাদীস নং – ১৪৫৩ , রেজা’আতুল কাবীর অধ্যায় / সোনানে ইবনে মাজা , হাদীস নং – ১৯৪৩ , ১৯৪৪ , রেজা’আতুল কাবীর অধ্যায় । 26 – (1453) حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ وَهُوَ حَلِيفُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ»، قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ؟ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ، فَتَبَسَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ»، زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ: وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا، وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ: فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صحيح مسلم ج2 ص1076 المؤلف: مسلم بن الحجاج أبو الحسن القشيري النيسابوري (المتوفى: 261هـ)، المحقق: محمد فؤاد عبد الباقي، الناشر: دار إحياء التراث العربي – بيروت، عدد الأجزاء:5 سنن ابن ماجه ج 1 ص625 المؤلف: ابن ماجة أبو عبد الله محمد بن يزيد القزويني، وماجة اسم أبيه يزيد (المتوفى: 273هـ)، تحقيق: محمد فؤاد عبد الباقي، الناشر: دار إحياء الكتب العربية – فيصل عيسى البابي الحلبي،عدد الأجزاء: 2 প্রিয় পাঠক , ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে , কত বড় জঘন্য কুৎসিত নোংরা হাদিস লিপিবব্দ করা হয়েছে । স্বামীর অপরিচিত একজন বন্ধুকে স্ত্রী তার নিজের স্তন পান করালে স্বামীর অপরিচিত বন্ধুটি ঐ মহিলার মাহরাম অর্থাৎ রক্তজ আত্মীয় সমপর্যায় হয়ে যাবে ! আসলেই সহীহ সিত্তাহ হাদিসের অর্ন্তভুক্ত এই জাতীয় অশ্লীল হাদিসের বিষয় মন্তব্য করতেও রুচীতে বাঁধে ! শেষ পর্যন্ত আল্লাহকেও জাহান্নামী বানিয়ে দিল ! অবশ্য বনু সকীফার ইসলামে সবই সম্ভব ! সহীহ আল বুখারীতে স্থান পাওয়া সহীহ হাদিস এই ক্ষেত্রেই আল্লাহকে কে চরমতম বিতর্কিত ও হীন করে দেয় । অন্যান্য ধর্মালম্বী ব্যক্তিগন এই জাতীয় হাদিসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহকে নিয়ে বড়ই ঠাট্টা উপহাস করে থাকেন । তখন আমাদের ফ্যাঁল ফ্যাঁল করে তাকিয়ে থাকতে হয় । খুব জানতে ইচ্ছে করে তখন — সর্বশ্রেষ্ঠ মহামনাব হযরত মুহাম্মাাদ (সাঃ) সম্বন্ধে সহীহ , বিশুদ্ব ও নির্ভেজাল কিতাবে এই জাতীয় জঘন্য নোংরা কুরুচীপূর্ন হাদিস সমূহ কিভাবে স্থান পায় ? মহানবী (সাঃ) এর শানে এই জাতীয় বেয়াদবীপূর্ন হাদিস যারা লিপিবদ্ব করলেন তাদের অবস্থান কোথায় হওয়া উচিৎ ? অবাক করা বিষয় এটাই যে , আজ পর্যন্ত পৃথিবীর সকল সম্মাানীয় সুন্নি আলেমগন একত্রিত হয়ে এই জাতীয় জঘন্য করুচীপূর্ন নোংরা ও অশ্লীল হাদিসগুলো বাতিল বলে যৌথ ঘোষনা করছেন না ! আফসোস ! এ পর্যন্ত সম্মাানীয় কোন সুন্নি আলেমগনের নিকট থেকে যৌক্তিক কোন জবাব পেলাম না ! আক্ষেপ নিয়ে বলতেই হয় যে , বনু সকীফার ইসলামে অসম্ভব বলে কিছুই নেই ! প্রচারে মোঃ শামসীর হায়দার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।