সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
হুসাইন (আঃ)-এর শাহাদাতের শোকে স্বয়ং রাসূল (সঃ) কেঁদেছেন, তাই মাতমে হুসাইন (আঃ) সুন্নতে রাসূল। (তিরমযি-৩৭৭১)
আহলে বায়েতের জন্য প্রাণাধিক ভালবাসা প্রকাশ করতে হবে (সূরা: শুরা-২৩)। তাই এটাই স্বাভাবিক যে, তাদের দুঃখ বা নির্যাতনের কথা মনে করে স্মৃথিচারণ করা ও মাতমের মাধ্যমে ভালবাসা প্রকাশ করা কোরআনেরই একটি হুকুম।
হুসাইন (আঃ)-এর জন্য আকাশ ও জমিন কাঁন্না করে, যেহেতু তিনি মুমেনদের (বেহেশতের) সর্দার (সূরা: দুখান-২৯)।
হুসাইন (আঃ)-এর অমর আত্নত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা যদি মাতমের মাধ্যমে হয় দোষের কিছু দেখছি না। (সূরা: বাকারা-১৫২)
হুসাইন (আঃ) মরে গেছেন এমন কথা বলে মাতম করা যাবে না দাবি করলে ঈমান নষ্ট হবে (কোরআনের আদেশ অমান্য হবে)। (সূরা: বাকারা-১৫৪; সূরা: আলে ইমরান-১৬৯)
দুনিয়ায় কেহ যদি হুসাইনের নাম না নেয় তবে কিচ্ছু যায় আসে না। এই দায়িত্ব আল্লাহ এবং ফেরেশতারা নিয়েছেন যদিও ঈমানদারদেরকেও দায়িত্ব দিয়েছেন (সূরা: আহযাব-৫৬)
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদঁ ওয়া আলে মুহাম্মদঁ।
মন্তব্যসমূহ