সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
বছর ঘুইরা আইলো আবার
মহররমের চান!
হায় আল্লাহ! ক্যামন কইর্যা কাইরা নিলো
ফাতেমার সন্তান!
কান্দে আকাশ, কান্দে বাতাস
হইয়া জারে জার!
হায় আল্লাহ! জয়নাবেরে কেমন কইরা
ঘুড়ায় হাট-বাজার!
ক্যামনে শুকায় বুক তিয়াশায়,
আসগর- সকিনার!!
হায় আল্লাহ! ক্যামন কইর্যা কস্ট দিছে
আওলাদ সকিফার!
ক্যামন কইর্যা মারছে ওরা মাওলা আব্বাসেরে
ক্যামন কইর্যা তীর মারছে ছোট্ট আসগরেরে!
হায় আল্লাহ্!! ক্যামন কইর্যা সহ্য করছে ,
আমার মাওলায়!
ক্যামন কইর্যা প্রান সইপাছে
তোমার হাওলায়!!!
ও খোদা তোমার কাছে মিনতি করি,
তাদের দোহাই দিয়া!
পাগলার প্রানের তিয়াশ মিটাও
তাদের বদলা নিয়া।
সকিফার আওলাদেগো সাজা আমি চাই!
তোমার কাছে বিচার দিলাম,
মাওলা মালিক সাঁই।।
Z Ahmed Ahmed
মন্তব্যসমূহ