ইমাম হাসান (আ.) এর শাহাদাতইমাম হাসান (আ.) তৃতীয় হিজরীর ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। ৭ বছর পর্যন্ত স্বীয় পিতামহ হযরত মুহাম্মাদ (স.) এর সান্নিধ্য লাভের পর পিতার সাথে ছিলেন প্রায় ৩০ বছর। আমিরুল মু'মিনীন (আ.) এর শাহাদাতের পর ১০ বছর যাবত ইমামতের দায়িত্ব পালন করেন এবং ৫০ হিজরীর ২৮শে সফর ৪৭ বছর বয়সে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের চক্রান্ত ও নির্দেশে স্বীয় স্ত্রী জো'দা বিনতে আশয়াস বিন কায়েস কর্তৃক বিষপ্রয়োগে শাহাদাত বরণ করেন।যেভাবে শহীদ হনসন্ধী করতে ইমাম হাসান (আ.) কে বাধ্য করে উমাইয়া সরকার তাদের বিভিন্ন কুউদ্দেশ্যে পৌঁছুতে সক্ষম হলেও তাদের অনেক কর্মসূচী বাস্তবায়নে ইমাম হাসান (আ.) এর অস্তিত্ব ছিল বিরাট বাধা। মুয়াবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াযিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করা; যা ছিল ইমাম হাসান (আ.) এর সাথে কৃত সন্ধীর শর্ত বিরোধী। আর তাই সে এ বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানতো যে, যদি ইমাম (আ.) এর জীবদ্দশায় এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করে তবে হাসান (আ.) এর কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোন উপায়ে ইমাম (আ.) কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার পর এ চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমাম (আ.) এর স্ত্রী জো'দা বিনতে আশয়াসকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে জো'দার নিকট এক লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে এ প্রলোভন দেখানো হয় যে, যদি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াযিদের সাথে বিয়ে দেওয়া হবে। আর জো'দাও মুয়াবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান (আ.) ঐ বিষে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেন।ইমাম (আ.) এর ওসিয়তইমাম হাসান (আ.) কে বিষ প্রদানের পর তার অবস্থার অবনতি হতে থাকে তাঁর ভাইয়েরা তার শিয়রে এসে উপস্থিত হয়ে যখন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ইমাম (আ.) বললেন : ‘আমি আখেরাতের দিনগুলোর প্রথম দিনে এবং দুনিয়ার দিনগুলোর শেষ দিনে অবস্থান করছি'। এরপর তিনি বললেন : ‘আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, তার কোন শরিক নেই এবং তিনিই একমাত্র উপাসনার যোগ্য। যে তার অনুসরণের পথ বেছে নেবে সে সফলকাম হবে, আর যে তার অবাধ্য হবে সে পথভ্রষ্ট হবে। আর যে গুনাহ ও ভুলের পর তার নিকট তওবা করবে সে হেদায়েত লাভ করবে। হে হুসাইন! আমার লাশকে আমার নানা আল্লাহর রাসূল (স.) এর পাশে দাফন করো, তবে শর্ত হল যেন কেউ এতে বাধা না দেয়। যদি কেউ এ কাজে তোমাকে বাধা দেয় তবে তুমি যেন দৃঢ়তা দেখিও না। কেননা এ কাজের জন্য একটি ফোঁটাও রক্ত ঝরুক আমি তা কখনই চাই না।'ইমাম হাসান (আ.) এর ওপর ক্রন্দনের ফজিলত ও প্রভাবইবনে আব্বাস বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (স.) বলেছেন : ‘যখন আমার সন্তান হাসান মুজতাবাকে বিষ প্রয়োগে শহীদ করা হবে তখন জমীন ও আসমান তার জন্য শোক পালন করবে। জেনে রাখো আমার সন্তান হাসানের জন্য ক্রন্দন ও শোক প্রকাশের বিশেষ ফজিলত রয়েছে। যে ব্যক্তি তার উপর বয়ে যাওয়া মুসিবতের কথা স্মরণ করে ক্রন্দন করে, যেদিন সকলের চোখ অন্ধ হয়ে যাবে সেদিন তার চোখে দৃষ্টি শক্তি থাকবে এবং যেদিন সকলের অন্তর ভারাক্রান্ত থাকবে সেদিন তার অন্তর সকল দুঃখ-বেদনা হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি (জান্নাতুল) বাকীতে তার কবর যেয়ারত করবে, পুলে সিরাতে যখন সকলের পা নড়বড়ে অবস্থায় থাকবে তখন তার পা থাকবে দৃঢ়।'জুনাদাহ'র প্রতি ইমাম হাসান (আ.) এর ওসিয়তইমাম হাসান (আ.) কে বিষ প্রয়োগের পর তিনি গুরুতর অসুস্থ হলে জুনাদাহ বিন আবি উমাইয়া তার নিকট আসলো। কুশল বিনিময়ের পর ইমাম (আ.) কে বললো: হে আল্লাহর রাসূল (স.) এর সন্তান আমাকে নসিহত করুন। ইমাম হাসান মুজতাবা (আ.) তার উদ্দেশ্যে বললেন : ‘হে জুনাদাহ, মৃত্যু তোমার দরজার কড়া নাড়ার পূর্বেই যে সফর তোমার সামনে রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। জেনে রাখো, তুমি সর্বদা দুনিয়ার সন্ধানে আর মৃত্যু সর্বদা তোমার সন্ধানে। যে দিনটি এখনও এসে পৌঁছায়নি সেদিনের দুঃখকে যে দিনে তুমি অবস্থান করছো তার উপর চাপিয়ে দিও না... জেনে রাখো, পৃথিবীর হালাল সম্পদের জন্য রয়েছে হিসাব আর হারাম সম্পদের জন্য রয়েছে শাস্তি এবং সন্দেহভাজন সম্পদের জন্য রয়েছে ইতাব ও তিরস্কার... নিজের দুনিয়ার জন্য এমনভাবে চেষ্টা করো যেন তুমি সর্বদা সেখানে অবস্থান করবে এবং নিজের আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। যদি তুমি সম্মান ও... এর সন্ধানে রয়েছো তবে গুনাহে লিপ্ত হওয়ার হীনতা এবং আল্লাহর অবাধ্যতা হতে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর আনুগত্য করাকে নিজের উপর আবশ্যক করে নাও।'ইমাম হাসান (আ.) এর শেষ ক্রন্দনবর্ণিত হয়েছে যে, যখন বিষ ইমাম হাসান (আ.) এর সমস্ত দেহে প্রভাব বিস্তার করতে শুরু করলো এবং তিনি মূমূর্ষ অবস্থা অতিক্রম করছিলেন তখন হঠাত তার চোখ অশ্রুসিক্ত হল। উপস্থিত সকলে জিজ্ঞেস করলেন : ‘হে আল্লাহর রাসূল (স.) এর সন্তান, আল্লাহর নবী (স.) এর নিকট আপনার যে মর্যাদা ও স্থান রয়েছে এবং এত ইবাদত ও আল্লাহর আনুগত্যের পরও এমন মূহুর্তে ক্রন্দন করছেন? তিনি (আ.) বললেন : ‘আমি দু'টি জিনিষের জন্য ক্রন্দন করছি; প্রথম, কেয়ামতের দিনের ভীতির বিষয়ে যা সত্যিই কঠিন দিন। দ্বিতীয়, আমার আত্মীয়-স্বজনদের হতে পৃথক হওয়ার কারণে; এটাও কঠিন কাজ।'ইমাম হাসান (আ.) হতে বর্ণিত কতিপয় অমীয় বাণীসালামের গুরুত্ব :ইমাম হাসান মুজতাবা (আ.) বলেছেন : ‘যে ব্যক্তি সালাম প্রদানের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না।'জিহ্বাকে নিয়ন্ত্রণের গুরুত্ব :তিনি (আ.) বলেছেন : ‘নিরবতা, ত্রুটি গোপন রাখে এবং সম্মান রক্ষা করে। যে এ গুণের অধিকারী সে সর্বদা প্রশান্তিতে থাকে এবং তার সহচর ও তার সাথে ওঠাবসাকারীরাও তার হতে নিরাপদে থাকে।'শ্রেষ্ঠ সৌভাগ্য ও কল্যাণ :তিনি (আ.) বলেছেন : ‘যে কল্যাণের মাঝে কোন মন্দ থাকে তা হল : নেয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা স্বীকার করা এবং অনাকাঙ্খিত ঘটনা ও বিপর্যয়ের সময় ধৈর্য্যধারণ করা।'বুদ্ধিবৃত্তির পূর্ণতা :তিনি (আ.) বলেছেন : ‘জনগণের সাথে উত্তম ব্যবহার, বুদ্ধিবৃত্তির পূর্ণতার পরিচয়'।ওয়াজিবের জন্য মুস্তাহাব কর্ম ত্যাগ করা :তিনি (আ.) বলেছেন : ‘যখন মুস্তাহাব ইবাদাত ও কর্মসমূহ, ওয়াজিব ইবাদাত ও কর্মসমূহের ক্ষতিসাধন করে তখন তা ত্যাগ করো।'আধ্যাত্মিক বিষয়ে গুরুত্ব প্রদান :তিনি (আ.) বলেছেন : ‘আমি ঐ সকল ব্যক্তিদের বিষয়ে আশ্চর্য হই যারা নিজেদের শরীরের খাদ্যের বিষয়ে চিন্তা করে কিন্তু আধ্যাত্মিক বিষয়াদি ও আত্মার খাদ্যের বিষয়ে চিন্তা করে না। ক্ষতিকর খাদ্য থেকে নিজের পেটকে বাঁচিয়ে রাখে, কিন্তু যে সকল নোংরা চিন্তা তার অন্তরকে দূষিত করে তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে না।'আত্মীয়তার বিষয়ে :জনৈক ব্যক্তি ইমাম হাসান (আ.) এর উদ্দেশ্যে বললেন : আমার একটি বিবাহযোগ্যা কন্যা রয়েছে, কেমন ব্যক্তির সাথে তার বিবাহ দেব? ইমাম হাসান (আ.) বললেন : এমন ব্যক্তির সাথে তার বিয়ে দাও যে তাকাওয়াধারী ও পরেজগার। কেননা তাকওয়াবান ব্যক্তি যদি তাকে ভালবাসে তবে তাকে সম্মান করবে। আর যদি তাকে ভাল নাও বাসে তবে অন্তত তার উপর অত্যাচার করবে না।'ইমামের দৃষ্টিতে রাজনীতি :জনৈক ব্যক্তি ইমাম (আ.) কে সিয়াসাত তথা রাজনীতির অর্থ জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন : ‘রাজনীতি হল, আল্লাহর অধিকার এবং আল্লাহর জীবিত ও মৃত বান্দাদের অধিকার মেনে চলার নাম।' অতঃপর তিনি ব্যখ্যা দিতে গিয়ে বলেন : ‘আল্লাহর অধিকার হল; যা কিছু মহান আল্লাহ্ বাস্তবায়নের নির্দেশ ও আঞ্জাম দিতে নিষেধ করেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা'। আল্লাহর জীবিত বান্দাদের অধিকার হল, ‘নিজের দ্বীনি ভাইয়ের বিষয়ে তোমার কর্তব্যকে পালন করা, তোমার দ্বীনি ভাইয়ের সেবা দানের ক্ষেত্রে বিলম্ব না করা এবং ইসলামি সমাজের নেতার বিষয়ে, যতক্ষণ সে জনগণের বিষয়ে একনিষ্ঠ থাকে ততক্ষণ তুমিও তার প্রতি একনিষ্ঠ থেকো, আর যখন সে সত্য পথ হতে বিভ্রান্ত হয়ে যায় তখন তার প্রতিবাদ জানাও'। আর আল্লাহর মৃত বান্দাদের অধিকার হল; ‘তাদের উত্তম কর্মসমূহকে স্মরণ করা এবং তাদের মন্দ কর্মসমূহকে গোপন করা'

ইমাম হাসান (আ.) এর শাহাদাত

ইমাম হাসান (আ.) তৃতীয় হিজরীর ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। ৭ বছর পর্যন্ত স্বীয় পিতামহ হযরত মুহাম্মাদ (স.) এর সান্নিধ্য লাভের পর পিতার সাথে ছিলেন প্রায় ৩০ বছর। আমিরুল মু'মিনীন (আ.) এর শাহাদাতের পর ১০ বছর যাবত ইমামতের দায়িত্ব পালন করেন এবং ৫০ হিজরীর ২৮শে সফর ৪৭ বছর বয়সে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের চক্রান্ত ও নির্দেশে স্বীয় স্ত্রী জো'দা বিনতে আশয়াস বিন কায়েস কর্তৃক বিষপ্রয়োগে শাহাদাত বরণ করেন।

যেভাবে শহীদ হন

সন্ধী করতে ইমাম হাসান (আ.) কে বাধ্য করে উমাইয়া সরকার তাদের বিভিন্ন কুউদ্দেশ্যে পৌঁছুতে সক্ষম হলেও তাদের অনেক কর্মসূচী বাস্তবায়নে ইমাম হাসান (আ.) এর অস্তিত্ব ছিল বিরাট বাধা। মুয়াবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াযিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করা; যা ছিল ইমাম হাসান (আ.) এর সাথে কৃত সন্ধীর শর্ত বিরোধী। আর তাই সে এ বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানতো যে, যদি ইমাম (আ.) এর জীবদ্দশায় এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করে তবে হাসান (আ.) এর কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোন উপায়ে ইমাম (আ.) কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার পর এ চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমাম (আ.) এর স্ত্রী জো'দা বিনতে আশয়াসকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে জো'দার নিকট এক লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে এ প্রলোভন দেখানো হয় যে, যদি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াযিদের সাথে বিয়ে দেওয়া হবে। আর জো'দাও মুয়াবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান (আ.) ঐ বিষে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেন।

ইমাম (আ.) এর ওসিয়ত

ইমাম হাসান (আ.) কে বিষ প্রদানের পর তার অবস্থার অবনতি হতে থাকে তাঁর ভাইয়েরা তার শিয়রে এসে উপস্থিত হয়ে যখন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ইমাম (আ.) বললেন : ‘আমি আখেরাতের দিনগুলোর প্রথম দিনে এবং দুনিয়ার দিনগুলোর শেষ দিনে অবস্থান করছি'। এরপর তিনি বললেন : ‘আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, তার কোন শরিক নেই এবং তিনিই একমাত্র উপাসনার যোগ্য। যে তার অনুসরণের পথ বেছে নেবে সে সফলকাম হবে, আর যে তার অবাধ্য হবে সে পথভ্রষ্ট হবে। আর যে গুনাহ ও ভুলের পর তার নিকট তওবা করবে সে হেদায়েত লাভ করবে। হে হুসাইন! আমার লাশকে আমার নানা আল্লাহর রাসূল (স.) এর পাশে দাফন করো, তবে শর্ত হল যেন কেউ এতে বাধা না দেয়। যদি কেউ এ কাজে তোমাকে বাধা দেয় তবে তুমি যেন দৃঢ়তা দেখিও না। কেননা এ কাজের জন্য একটি ফোঁটাও রক্ত ঝরুক আমি তা কখনই চাই না।'

ইমাম হাসান (আ.) এর ওপর ক্রন্দনের ফজিলত ও প্রভাব

ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (স.) বলেছেন : ‘যখন আমার সন্তান হাসান মুজতাবাকে বিষ প্রয়োগে শহীদ করা হবে তখন জমীন ও আসমান তার জন্য শোক পালন করবে। জেনে রাখো আমার সন্তান হাসানের জন্য ক্রন্দন ও শোক প্রকাশের বিশেষ ফজিলত রয়েছে। যে ব্যক্তি তার উপর বয়ে যাওয়া মুসিবতের কথা স্মরণ করে ক্রন্দন করে, যেদিন সকলের চোখ অন্ধ হয়ে যাবে সেদিন তার চোখে দৃষ্টি শক্তি থাকবে এবং যেদিন সকলের অন্তর ভারাক্রান্ত থাকবে সেদিন তার অন্তর সকল দুঃখ-বেদনা হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি (জান্নাতুল) বাকীতে তার কবর যেয়ারত করবে, পুলে সিরাতে যখন সকলের পা নড়বড়ে অবস্থায় থাকবে তখন তার পা থাকবে দৃঢ়।'

জুনাদাহ'র প্রতি ইমাম হাসান (আ.) এর ওসিয়ত

ইমাম হাসান (আ.) কে বিষ প্রয়োগের পর তিনি গুরুতর অসুস্থ হলে জুনাদাহ বিন আবি উমাইয়া তার নিকট আসলো। কুশল বিনিময়ের পর ইমাম (আ.) কে বললো: হে আল্লাহর রাসূল (স.) এর সন্তান আমাকে নসিহত করুন। ইমাম হাসান মুজতাবা (আ.) তার উদ্দেশ্যে বললেন : ‘হে জুনাদাহ, মৃত্যু তোমার দরজার কড়া নাড়ার পূর্বেই যে সফর তোমার সামনে রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। জেনে রাখো, তুমি সর্বদা দুনিয়ার সন্ধানে আর মৃত্যু সর্বদা তোমার সন্ধানে। যে দিনটি এখনও এসে পৌঁছায়নি সেদিনের দুঃখকে যে দিনে তুমি অবস্থান করছো তার উপর চাপিয়ে দিও না... জেনে রাখো, পৃথিবীর হালাল সম্পদের জন্য রয়েছে হিসাব আর হারাম সম্পদের জন্য রয়েছে শাস্তি এবং সন্দেহভাজন সম্পদের জন্য রয়েছে ইতাব ও তিরস্কার... নিজের দুনিয়ার জন্য এমনভাবে চেষ্টা করো যেন তুমি সর্বদা সেখানে অবস্থান করবে এবং নিজের আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। যদি তুমি সম্মান ও... এর সন্ধানে রয়েছো তবে গুনাহে লিপ্ত হওয়ার হীনতা এবং আল্লাহর অবাধ্যতা হতে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর আনুগত্য করাকে নিজের উপর আবশ্যক করে নাও।'

ইমাম হাসান (আ.) এর শেষ ক্রন্দন

বর্ণিত হয়েছে যে, যখন বিষ ইমাম হাসান (আ.) এর সমস্ত দেহে প্রভাব বিস্তার করতে শুরু করলো এবং তিনি মূমূর্ষ অবস্থা অতিক্রম করছিলেন তখন হঠাত তার চোখ অশ্রুসিক্ত হল। উপস্থিত সকলে জিজ্ঞেস করলেন : ‘হে আল্লাহর রাসূল (স.) এর সন্তান, আল্লাহর নবী (স.) এর নিকট আপনার যে মর্যাদা ও স্থান রয়েছে এবং এত ইবাদত ও আল্লাহর আনুগত্যের পরও এমন মূহুর্তে ক্রন্দন করছেন? তিনি (আ.) বললেন : ‘আমি দু'টি জিনিষের জন্য ক্রন্দন করছি; প্রথম, কেয়ামতের দিনের ভীতির বিষয়ে যা সত্যিই কঠিন দিন। দ্বিতীয়, আমার আত্মীয়-স্বজনদের হতে পৃথক হওয়ার কারণে; এটাও কঠিন কাজ।'

ইমাম হাসান (আ.) হতে বর্ণিত কতিপয় অমীয় বাণী

সালামের গুরুত্ব :

ইমাম হাসান মুজতাবা (আ.) বলেছেন : ‘যে ব্যক্তি সালাম প্রদানের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না।'

জিহ্বাকে নিয়ন্ত্রণের গুরুত্ব :

তিনি (আ.) বলেছেন : ‘নিরবতা, ত্রুটি গোপন রাখে এবং সম্মান রক্ষা করে। যে এ গুণের অধিকারী সে সর্বদা প্রশান্তিতে থাকে এবং তার সহচর ও তার সাথে ওঠাবসাকারীরাও তার হতে নিরাপদে থাকে।'

শ্রেষ্ঠ সৌভাগ্য ও কল্যাণ :

তিনি (আ.) বলেছেন : ‘যে কল্যাণের মাঝে কোন মন্দ থাকে তা হল : নেয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা স্বীকার করা এবং অনাকাঙ্খিত ঘটনা ও বিপর্যয়ের সময় ধৈর্য্যধারণ করা।'

বুদ্ধিবৃত্তির পূর্ণতা :

তিনি (আ.) বলেছেন : ‘জনগণের সাথে উত্তম ব্যবহার, বুদ্ধিবৃত্তির পূর্ণতার পরিচয়'।

ওয়াজিবের জন্য মুস্তাহাব কর্ম ত্যাগ করা :

তিনি (আ.) বলেছেন : ‘যখন মুস্তাহাব ইবাদাত ও কর্মসমূহ, ওয়াজিব ইবাদাত ও কর্মসমূহের ক্ষতিসাধন করে তখন তা ত্যাগ করো।'

আধ্যাত্মিক বিষয়ে গুরুত্ব প্রদান :

তিনি (আ.) বলেছেন : ‘আমি ঐ সকল ব্যক্তিদের বিষয়ে আশ্চর্য হই যারা নিজেদের শরীরের খাদ্যের বিষয়ে চিন্তা করে কিন্তু আধ্যাত্মিক বিষয়াদি ও আত্মার খাদ্যের বিষয়ে চিন্তা করে না। ক্ষতিকর খাদ্য থেকে নিজের পেটকে বাঁচিয়ে রাখে, কিন্তু যে সকল নোংরা চিন্তা তার অন্তরকে দূষিত করে তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে না।'

আত্মীয়তার বিষয়ে :

জনৈক ব্যক্তি ইমাম হাসান (আ.) এর উদ্দেশ্যে বললেন : আমার একটি বিবাহযোগ্যা কন্যা রয়েছে, কেমন ব্যক্তির সাথে তার বিবাহ দেব? ইমাম হাসান (আ.) বললেন : এমন ব্যক্তির সাথে তার বিয়ে দাও যে তাকাওয়াধারী ও পরেজগার। কেননা তাকওয়াবান ব্যক্তি যদি তাকে ভালবাসে তবে তাকে সম্মান করবে। আর যদি তাকে ভাল নাও বাসে তবে অন্তত তার উপর অত্যাচার করবে না।'

ইমামের দৃষ্টিতে রাজনীতি :

জনৈক ব্যক্তি ইমাম (আ.) কে সিয়াসাত তথা রাজনীতির অর্থ জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন : ‘রাজনীতি হল, আল্লাহর অধিকার এবং আল্লাহর জীবিত ও মৃত বান্দাদের অধিকার মেনে চলার নাম।' অতঃপর তিনি ব্যখ্যা দিতে গিয়ে বলেন : ‘আল্লাহর অধিকার হল; যা কিছু মহান আল্লাহ্ বাস্তবায়নের নির্দেশ ও আঞ্জাম দিতে নিষেধ করেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা'। আল্লাহর জীবিত বান্দাদের অধিকার হল, ‘নিজের দ্বীনি ভাইয়ের বিষয়ে তোমার কর্তব্যকে পালন করা, তোমার দ্বীনি ভাইয়ের সেবা দানের ক্ষেত্রে বিলম্ব না করা এবং ইসলামি সমাজের নেতার বিষয়ে, যতক্ষণ সে জনগণের বিষয়ে একনিষ্ঠ থাকে ততক্ষণ তুমিও তার প্রতি একনিষ্ঠ থেকো, আর যখন সে সত্য পথ হতে বিভ্রান্ত হয়ে যায় তখন তার প্রতিবাদ জানাও'। আর আল্লাহর মৃত বান্দাদের অধিকার হল; ‘তাদের উত্তম কর্মসমূহকে স্মরণ করা এবং তাদের মন্দ কর্মসমূহকে গোপন করা'

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।