মাওলা হযরত মুহাম্মদ রাসুল আল্লাহ (সা.)'এর দেখানো পথ ও সৌভাগ্যের সিঁড়ি (পঞ্চম পর্ব)আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ঈসা (আ.)-এর একজন হাওয়ারীর বংশধর শামউন (রা.) মহানবী (সা.)-কে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্টচিত্তে তাঁর প্রতি ঈমান এনেছিলেন।এক পর্যায়ে তিনি রাসূল (সা.)-কে বলেন: আমাকে সংবাদ দিন সত্যবাদী, মুমিন, ধৈর্যশীল, তওবাকারী, কৃতজ্ঞ, বিনয়ী, সৎকর্মশীল, উপদেশদাতা, ইয়াকীন বা বদ্ধমূল বিশ্বাসের অধিকারী, নিষ্ঠাবান, দুনিয়াত্যাগী, পুণ্যবান, পরহিজগার, জাহিরকারী, অত্যাচারী, লোক দেখানো আমলকারী, মুনাফিক, হিংসুক, অপচয়কারী, গাফেল লোক, বিশ্বাসঘাতক, অলস, মিথ্যুক এবং ফাসিকের চি‎হ্নগুলো কী কী?তখন রাসূলুল্লাহ্ (সা.) বলেন : সত্যবাদীর চি‎হ্ন চারটি : ১. নিজে সত্য কথা বলে, ২. আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং শাস্তির অঙ্গীকারগুলোকে সত্য বলে জানে, ৩. নিজের করা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে এবং ৪. প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে না।আর মুমিনের চি‎হ্ন হলো, সে দয়াশীল হয়, অনুধাবন করে এবং লজ্জাশীল হয়।আর ধৈর্যশীলের চি‎হ্ন চারটি : ১. অপছন্দনীয় বিষয়ে ধৈর্যধারণ, ২. ভালো কাজের সংকল্প, ৩. বিনয় এবং ৪. সহিষ্ণুতা।মাওলা মোহাম্মদ (সা.)শামউনের প্রশ্নের জবাবে আরো বলেন, আর তওবাকারীর চি‎হ্ন চারটি : ১. শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, ২. মিথ্যা বা বাতিলকে ত্যাগ করা, ৩. সত্যের ওপর অবিচল থাকা এবং ৪. ভালো কাজের প্রতি লোভ বা গভীর আগ্রহ।আর কৃতজ্ঞের চি‎হ্ন চারটি : ১. নেয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা, ২. বিপদের জন্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ৩. আল্লাহর বরাদ্দে তুষ্ট থাকা, ৪. আল্লাহ্ ছাড়া অন্যের প্রশংসা ও মহিমা জ্ঞাপন না করা।আর বিনয়ীর চি‎হ্ন চারটি : ১. প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, ২. ভালো ও সুন্দর ধারণা করা, ৩. পরকালের চিন্তা ও ৪. আল্লাহর কাছে মোনাজাত।সৎকর্মশীলের চি‎হ্ন চারটি : ১. নিজ অন্তরকে পবিত্র করবে ২. তার কাজকে ভালো করবে, ৩. উপার্জনকে পরিশুদ্ধ করবে এবং ৪. তার সকল বিষয়কে সঠিকভাবে সম্পাদন করবে।উপদেশদাতার চি‎হ্ন চারটি : ১. ন্যায়-বিচার করবে, ২. নিজের পক্ষ থেকে অন্যদের অধিকার প্রদান করবে, ৩. মানুষের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে, ৪. কারো প্রতি সীমা অতিক্রম করবে না।মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, বদ্ধমূল ধর্ম-বিশ্বাস বা ইয়াকীনের অধিকারীর চি‎হ্ন ছয়টি : ১. আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ঈমান আনা ২. ইয়াকীন রাখা যে, মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা। ৩. ইয়াকীন রাখা যে, কিয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা, ৪. ইয়াকীন রাখা যে, বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা, ৫. ইয়াকীন রাখা যে, জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা, এবং ৬. ইয়াকীন রাখা যে, হিসাব-নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব-নিকাশ করা।নিষ্ঠাবানের নিদর্শন চারটি : ১. তার অন্তর বিশুদ্ধ, ২. তার অঙ্গ-প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে, ৩. তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে, ৪. অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে।মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, দুনিয়াত্যাগীর চি‎হ্ন দশটি : ১. হারামগুলোর প্রতি নিষ্পৃহ, ২. নিজ প্রবৃত্তিকে সংযত রাখে, ৩. তার প্রতিপালকের তথা আল্লাহর নির্ধারিত ফরজগুলো পালন করে, ৪. যদি ক্রীতদাস হয়, তা হলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয়, তা হলে ভালো একজন মনিব, ৫. গোঁড়া ও বর্ণবাদী নয়, ৬. বিদ্বেষী নয়, ৭. খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে, ৮. যে তার ক্ষতি করে, তার সে কল্যাণ করে, ৯. তার ওপর যে অত্যাচার করে, তাকে ক্ষমা করে, এবং ১০. আল্লাহর অধিকার পালনে বিনত থাকে।পুণ্যবানের চি‎হ্ন দশটি : ১. আল্লাহর জন্য ভালোবাসে, ২. আল্লাহর জন্য শত্রুতা করে, ৩. আল্লাহর জন্য কারো সহযোগী হয়, ৪. আল্লাহর জন্য কারো থেকে বিচ্ছিন্ন হয়, ৫. আল্লাহর জন্য রাগান্বিত হয়, ৬. আল্লাহর জন্য খুশী হয়, ৭. আল্লাহর জন্য কাজ করে, ৮. আল্লাহর সন্ধান করে, ৯. আল্লাহর প্রতি বিনয়ী থাকে ভীত-সন্ত্রস্ত অবস্থায়, পবিত্র, নিষ্ঠাবান, লজ্জিত ও সতর্ক এবং ১০. আল্লাহর জন্য সদাচার করে।মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, পরহিজগারের চি‎হ্ন ছয়টি : ১. আল্লাহকে ভয় করে, ২. তাঁর ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে, ৩ ও ৪. সকাল-সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে স্বচক্ষে দেখছে, ৫. দুনিয়াকে গুরুত্ব দেয় না, ৬. দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে।জাহিরকারীর চি‎হ্ন চারটি : ১. অনর্থক ঝগড়া বা তর্ক করে, ২. তার ঊর্ধ্বনতনদের সাথে ঝগড়া করে, ৩. যা কিছু লাভ করতে পারে না তার পেছনেই ছুটে, ৪. যা কিছু তাকে মুক্তি দেয় না তার পেছনেই সকল চেষ্টা চালায়।অত্যাচারীর চি‎হ্ন চারটি : ১. তার ঊর্ধ্বতনের প্রতি অবাধ্যতাবশত অত্যাচার করে, ২. তার অধস্তন বা অধীনস্থদের ওপর চড়াও হয়, ৩. সত্য ও ন্যায়ের সঙ্গে শত্রুতা করে, ৪. প্রকাশ্যে অত্যাচার করে।মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, লোক দেখানোআমলকারীর চি‎হ্ন চারটি : ১. অন্যদের সামনে অত্যন্ত আগ্রহ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ২. নির্জনে অলসতা করে, ৩. প্রত্যেক কাজেই প্রশংসার প্রত্যাশী, ৪. বাহ্যিকভাবে নিজেকে ভাল দেখাতে তৎপর।মুনাফিকের চি‎হ্ন চারটি : ১. তার স্বভাব নষ্ট, ২. তার জিহ্বা তথা মুখের কথা তার অন্তরের বিপরীত, ৩. তার কথা এবং কাজ আলাদা, ৪. তার গোপন অবস্থা আর প্রকাশ্য অবস্থা ভিন্ন ভিন্ন। মুনাফিক! জাহান্নামের আগুন থেকে অসহায় বা হতভাগ্য।আর হিংসুকের চি‎হ্ন চারটি : ১. পরনিন্দা, ২. তোষামোদি, ৩. বিপদে গালি-গালাজ (মূল সূত্রেই চতুর্থটি বাদ পড়েছে)।সীমালঙ্ঘনকারীর চি‎হ্ন চারটি : ১. বাতিল বিষয়ে গর্ব করে, ২. তার উপযুক্ত নয় এমন খাদ্য আহার করে, ৩. ভালো কাজের প্রতি নিষ্পৃহ, ৪. যার থেকে সে কোন কল্যাণ লাভ করতে পারেনি তাকে অস্বীকার করে।উদাসীন লোকের চি‎হ্ন চারটি : ১. অন্ধত্ব, ২. ভুল, ৩. অহেতুক কাজ, ৪. বিস্মৃতি।প্রচারে মোঃ শামসীর হায়দার

মাওলা হযরত মুহাম্মদ রাসুল আল্লাহ (সা.)'এর দেখানো পথ ও সৌভাগ্যের সিঁড়ি 
(পঞ্চম পর্ব)

আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ 

ঈসা (আ.)-এর একজন হাওয়ারীর বংশধর শামউন (রা.) মহানবী (সা.)-কে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্টচিত্তে তাঁর প্রতি ঈমান এনেছিলেন।

এক পর্যায়ে তিনি রাসূল (সা.)-কে বলেন: আমাকে সংবাদ দিন সত্যবাদী, মুমিন, ধৈর্যশীল, তওবাকারী, কৃতজ্ঞ, বিনয়ী, সৎকর্মশীল, উপদেশদাতা, ইয়াকীন বা বদ্ধমূল বিশ্বাসের অধিকারী, নিষ্ঠাবান, দুনিয়াত্যাগী, পুণ্যবান, পরহিজগার, জাহিরকারী, অত্যাচারী, লোক দেখানো আমলকারী, মুনাফিক, হিংসুক, অপচয়কারী, গাফেল লোক, বিশ্বাসঘাতক, অলস, মিথ্যুক এবং ফাসিকের চি‎হ্নগুলো কী কী?

তখন রাসূলুল্লাহ্ (সা.) বলেন : সত্যবাদীর চি‎হ্ন চারটি : ১. নিজে সত্য কথা বলে, ২. আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং শাস্তির অঙ্গীকারগুলোকে সত্য বলে জানে, ৩. নিজের করা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে এবং ৪. প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে না।
আর মুমিনের চি‎হ্ন হলো, সে দয়াশীল হয়, অনুধাবন করে এবং লজ্জাশীল হয়।

আর ধৈর্যশীলের চি‎হ্ন চারটি : ১. অপছন্দনীয় বিষয়ে ধৈর্যধারণ, ২. ভালো কাজের সংকল্প, ৩. বিনয় এবং ৪. সহিষ্ণুতা।

মাওলা মোহাম্মদ (সা.)শামউনের প্রশ্নের জবাবে আরো বলেন, আর তওবাকারীর চি‎হ্ন চারটি : ১. শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, ২. মিথ্যা বা বাতিলকে ত্যাগ করা, ৩. সত্যের ওপর অবিচল থাকা এবং ৪. ভালো কাজের প্রতি লোভ বা গভীর আগ্রহ।

আর কৃতজ্ঞের চি‎হ্ন চারটি : ১. নেয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা, ২. বিপদের জন্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ৩. আল্লাহর বরাদ্দে তুষ্ট থাকা, ৪. আল্লাহ্ ছাড়া অন্যের প্রশংসা ও মহিমা জ্ঞাপন না করা।

আর বিনয়ীর চি‎হ্ন চারটি : ১. প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, ২. ভালো ও সুন্দর ধারণা করা, ৩. পরকালের চিন্তা ও ৪. আল্লাহর কাছে মোনাজাত।

সৎকর্মশীলের চি‎হ্ন চারটি : ১. নিজ অন্তরকে পবিত্র করবে ২. তার কাজকে ভালো করবে, ৩. উপার্জনকে পরিশুদ্ধ করবে এবং ৪. তার সকল বিষয়কে সঠিকভাবে সম্পাদন করবে।

উপদেশদাতার চি‎হ্ন চারটি : ১. ন্যায়-বিচার করবে, ২. নিজের পক্ষ থেকে অন্যদের অধিকার প্রদান করবে, ৩. মানুষের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে, ৪. কারো প্রতি সীমা অতিক্রম করবে না।

মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, বদ্ধমূল ধর্ম-বিশ্বাস বা ইয়াকীনের অধিকারীর চি‎হ্ন ছয়টি : ১. আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ঈমান আনা ২. ইয়াকীন রাখা যে, মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা। ৩. ইয়াকীন রাখা যে, কিয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা, ৪. ইয়াকীন রাখা যে, বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা, ৫. ইয়াকীন রাখা যে, জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা, এবং ৬. ইয়াকীন রাখা যে, হিসাব-নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব-নিকাশ করা।

নিষ্ঠাবানের নিদর্শন চারটি : ১. তার অন্তর বিশুদ্ধ, ২. তার অঙ্গ-প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে, ৩. তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে, ৪. অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে।

মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, দুনিয়াত্যাগীর চি‎হ্ন দশটি : ১. হারামগুলোর প্রতি নিষ্পৃহ, ২. নিজ প্রবৃত্তিকে সংযত রাখে, ৩. তার প্রতিপালকের তথা আল্লাহর নির্ধারিত ফরজগুলো পালন করে, ৪. যদি ক্রীতদাস হয়, তা হলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয়, তা হলে ভালো একজন মনিব, ৫. গোঁড়া ও বর্ণবাদী নয়, ৬. বিদ্বেষী নয়, ৭. খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে, ৮. যে তার ক্ষতি করে, তার সে কল্যাণ করে, ৯. তার ওপর যে অত্যাচার করে, তাকে ক্ষমা করে, এবং ১০. আল্লাহর অধিকার পালনে বিনত থাকে।

পুণ্যবানের চি‎হ্ন দশটি : ১. আল্লাহর জন্য ভালোবাসে, ২. আল্লাহর জন্য শত্রুতা করে, ৩. আল্লাহর জন্য কারো সহযোগী হয়, ৪. আল্লাহর জন্য কারো থেকে বিচ্ছিন্ন হয়, ৫. আল্লাহর জন্য রাগান্বিত হয়, ৬. আল্লাহর জন্য খুশী হয়, ৭. আল্লাহর জন্য কাজ করে, ৮. আল্লাহর সন্ধান করে, ৯. আল্লাহর প্রতি বিনয়ী থাকে ভীত-সন্ত্রস্ত অবস্থায়, পবিত্র, নিষ্ঠাবান, লজ্জিত ও সতর্ক এবং ১০. আল্লাহর জন্য সদাচার করে।

মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, পরহিজগারের চি‎হ্ন ছয়টি : ১. আল্লাহকে ভয় করে, ২. তাঁর ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে, ৩ ও ৪. সকাল-সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে স্বচক্ষে দেখছে, ৫. দুনিয়াকে গুরুত্ব দেয় না, ৬. দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে।

জাহিরকারীর চি‎হ্ন চারটি : ১. অনর্থক ঝগড়া বা তর্ক করে, ২. তার ঊর্ধ্বনতনদের সাথে ঝগড়া করে, ৩. যা কিছু লাভ করতে পারে না তার পেছনেই ছুটে, ৪. যা কিছু তাকে মুক্তি দেয় না তার পেছনেই সকল চেষ্টা চালায়।

অত্যাচারীর চি‎হ্ন চারটি : ১. তার ঊর্ধ্বতনের প্রতি অবাধ্যতাবশত অত্যাচার করে, ২. তার অধস্তন বা অধীনস্থদের ওপর চড়াও হয়, ৩. সত্য ও ন্যায়ের সঙ্গে শত্রুতা করে, ৪. প্রকাশ্যে অত্যাচার করে।

মাওলা মোহাম্মদ (সা.) আরো বলেন, লোক দেখানো
আমলকারীর চি‎হ্ন চারটি : ১. অন্যদের সামনে অত্যন্ত আগ্রহ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ২. নির্জনে অলসতা করে, ৩. প্রত্যেক কাজেই প্রশংসার প্রত্যাশী, ৪. বাহ্যিকভাবে নিজেকে ভাল দেখাতে তৎপর।

মুনাফিকের চি‎হ্ন চারটি : ১. তার স্বভাব নষ্ট, ২. তার জিহ্বা তথা মুখের কথা তার অন্তরের বিপরীত, ৩. তার কথা এবং কাজ আলাদা, ৪. তার গোপন অবস্থা আর প্রকাশ্য অবস্থা ভিন্ন ভিন্ন। মুনাফিক! জাহান্নামের আগুন থেকে অসহায় বা হতভাগ্য।

আর হিংসুকের চি‎হ্ন চারটি : ১. পরনিন্দা, ২. তোষামোদি, ৩. বিপদে গালি-গালাজ (মূল সূত্রেই চতুর্থটি বাদ পড়েছে)।

সীমালঙ্ঘনকারীর চি‎হ্ন চারটি : ১. বাতিল বিষয়ে গর্ব করে, ২. তার উপযুক্ত নয় এমন খাদ্য আহার করে, ৩. ভালো কাজের প্রতি নিষ্পৃহ, ৪. যার থেকে সে কোন কল্যাণ লাভ করতে পারেনি তাকে অস্বীকার করে।

উদাসীন লোকের চি‎হ্ন চারটি : ১. অন্ধত্ব, ২. ভুল, ৩. অহেতুক কাজ, ৪. বিস্মৃতি।

প্রচারে মোঃ শামসীর হায়দার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।