মাওলা মোহাম্মদ (সা) প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী ও উয়াসি উনার পবিত্র সাবে নুজুলসকল মোমিন মোমিনা কে জানাই 🎂🎂🎂🎂🎂ঈদ মোবারক 🎂🎂🎂🎂🎂পবিত্র ১৩ রজব তথা আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণঢালা মুবারকবাদ। হযরত আলী-আ. ছিলেন মাওলা মোহাম্মদ (সা.)'এর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি, চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা।তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি, চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা।মাওলা মোহাম্মদ (সা.)'র একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী(আ.)-কে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসূল (সা.) এবং আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসূল (সা.)-কে ভালভাবে চেনেন কেবল আলী (আ.)।হযরত আলী (আঃ) ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসূলে পাক (সা:) বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন (আঃ) নবী ছিলেন, তুমি নবী নও।মহানবী (সা:) আরো বলেছেন: হে আম্মার! যদি দেখ সমস্ত মানুষ একদিকে চলে গেছে, কিন্তু আলী চলে গেছে অন্য দিকে, তবুও আলীকে অনুসরণ কর, কারণ, সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। -মাওলা মোহাম্মদ (সা:) আরো বলেছেন:* আমি আলী থেকে, আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয়, তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়।* হে আলী! ঈমানদার কখনও তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনও তোমাকে ভালবাসবে না।- অনেক সাহাবী এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের সনাক্ত করতেন। রাসূলে পাক (সা:)'র স্ত্রী আয়েশা বিনতে আবুবকর হযরত আলী (আঃ)'র শাহাদতের খবর শুনে বলেছিলেন, "হে রাসূল! আপনার সবচেয়ে প্রিয়পাত্র শাহাদত বরণ করেছেন। এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসূল (সা:)'র পর সর্বশ্রেষ্ঠ মানুষ।-আর এইসব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) ছিলেন মাওলা মোহাম্মদ (সা.)'র পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র মহত ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল বিস্তৃত ও এত বিচিত্রময় যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তা-ভাবনা করাও সম্ভব নয়। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মু' মিনিন আলী (আ.)'র সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। মাওলা মোহাম্মদ (সা.)'র পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তথা হিজরি সপ্তম শতকে মুহাম্মাদ ইবনে শাহরাসুব আল-মাজান্দারানি নামের একজন মুসলিম পণ্ডিত ছিলেন। তার লাইব্রেরিতে " মানাকিব" বা "মহত গুণাবলী' শীর্ষক এক হাজার বই ছিল। আর এসবগুলোই ছিল হযরত আলী (আ.)'র মহত গুণাবলী সম্পর্কে লিখা।ভারত উপমহাদেশের বিশিষ্ট সূফী সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মুঈনউদ্দিন চিশতী (র.) বলেছেন,সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব তেমনি বর্ণনার মাধ্যমে আলী (আ.)'র গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হযরত আলী (আ.)'র চরিত্রে আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সূফী শায়খের বৈশিষ্ট্য এবং নবী-রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য।হযরত আলী (আ) রাতে যখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হতেন তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুর সঙ্গে তাঁর সম্পর্ক থাকত না। আবার দিনে ছিলেন জনগণের মাঝে কর্মমুখর। দিনের বেলায় জনগণ তাঁর দয়া ও সততায় মুগ্ধ হতেন আর তাঁর উপদেশ, পরামর্শ ও জ্ঞানপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতেন। অন্যদিকে রাতে আকাশের তারকারাজি দেখত হযরত আলী (আ.) কিভাবে আল্লাহর ইবাদতে অশ্রু বিসর্জন করছেন আর আকাশ তাঁর প্রেমপূর্ণ মুনাজাত শুনত।হযরত আলী (আ.) একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব।আলী (আ.) এমন এক নাম যাঁর নাম উচ্চারণ ও যাঁর বরকতময় জীবনের আলোচনা মানুষের ঈমানকে তাজা করে দেয়। রাসূল (সা.) বলতেন, আলীর দিকে তাকানোও ইবাদত। হযরত আলী (আ.)'র আকাশ-ছোঁয়া বীরত্ব ও মহত্ত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। তাঁর মহত্ত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি ওসবোর্ন বলেছেন, আলী (আ.) ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী সর্বোত্তম ব্যক্তি।ওয়াশিংটন আরভিং বলেছেন, "সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী (আ.)'র ছিল মহত সমালোচনা এবং আত্মস্বার্থ-কেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন।"ঐতিহাসিক মাসুদির মতে, রাসূল (সা.)'র চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী (আ.)। আমীরুল মুমিনীন আলী সম্পর্কে মাওলানা রুমী লিখেছেন, “সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা জানি/পৌরুষত্বে আর বদান্যতায় কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।”হযরত আলীর (আ.) ফজিলত ও উচ্চ মর্যাদা সম্পর্কে মহানবীর যত প্রামাণ্য হাদিস রয়েছে অন্য কোনো সাহাবি সম্পর্কে এত হাদিস নেই। মহানবী (সা) আলী (আ)-কে তাঁর জ্ঞান নগরীর ত্বোরণ বলে উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমি যাদের নেতা ও অভিভাবক আমার পরে আলীই তাদের অভিভাবক বা মাওলা। অর্থাৎ আমি যেমন উম্মতের মাওলা বা প্রধান তেমনি আমার পরে আলীই উম্মতের প্রধান। বিদায় হজের পর গ্বাদিরে খুম নামক স্থানে তিনি এই সম্মাননা প্রদান করেন আলীকে। সেদিন তিনি আলীর মাথায় নিজের পাগড়ি পরিয়ে দেন এবং তিন দিন ধরে চলা উৎসব অনুষ্ঠানে উপস্থিত মুসলমানদের সবাই আলী-আ.'র হাতে আগাম বাইয়াত করেছিলেন। মহান আল্লাহর নির্দেশে মদিনার পবিত্র মসজিদের সঙ্গে যুক্ত সব দরজা বন্ধ করে দেয়া হলেও একমাত্র মহানবী (সা.) ও হযরত আলীর বাসস্থানের দরজাকে এর ব্যতিক্রম রাখা হয়।মদিনায় সব মুহাজির একজন আনসার বা কোনো বিশিষ্ট সাহাবির সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন এবং মহানবী-সা নিজে আলীর সঙ্গেই এই ভ্রাতৃত্ব-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।একবার মহানবীর কাছে বেহেশতি পাখির গোশত পাঠানো হয় মহান আল্লাহর পক্ষ থেকে। এ সময় মহানবী সা. বলেছিলেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার কাছে পাঠান যাতে আমি তাকে নিয়ে এই গোশত খেতে পারি। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন হযরত আলী। কাফির শক্তিগুলোর সম্মিলিত বাহিনীর মোকাবেলায় খন্দক বা আহযাবের যুদ্ধে হযরত আলীর তরবারির একটি বিশেষ আঘাতকে মহানবী-সা. জিন ও ইনসানের সমস্ত ইবাদতের চেয়েও বেশি মূল্যবান বলে মন্তব্য করেছিলেন। কাফির পক্ষের প্রধান যোদ্ধাকে আলী-আ. ওই আঘাতে ধরাশায়ী করেন। ওই প্রধান যোদ্ধাকে হারাতে না পারলে গোটা ইসলামের জন্য মারাত্মক বিপর্যয় নেমে আসত। ওই মল্ল যুদ্ধকে গোটা শিরকের সঙ্গে গোটা ইসলামের লড়াই বলেও মহানবী উল্লেখ করেছিলেন।হযরত আলী ছিলেন মহানবীর জীবদ্দশায় সংঘটিত ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধের প্রধান বীর। খাইবারের দুর্গগুলো বিশেষ করে কামুস দুর্গ বিজয়ে মুসলিম সেনাপতিদের একে একে ব্যর্থতার পর মহানবী-সা. বলেছিলেন, কাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর নেতৃত্ব তুলে দেব যাকে আল্লাহ ও তাঁর রাসুল ভালবাসেন এবং সেও আল্লাহ ও তাঁর রাসুলকে ভালবাসে।- হযরত আলীর নেতৃত্বে মুসলমানরা ওই যুদ্ধে জয়ী হন এবং যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী কামুস দুর্গের অত্যন্ত ভারী লৌহ-দ্বার উপড়ে ফেলে তা ঢাল হিসেবে ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ করা হয় পরে বেশ কয়েকজন ব্যক্তি তা নাড়াতেও সক্ষম হননি।মহানবীর হিজরতের রাতে আলী-আ. মহানবীর বিছানায় শুয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় নবীজীর জীবন রক্ষা করেছিলেন। হযরত আলীই পুরুষদের মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান।হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসূলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত: প্রত্যেক জিহাদেই তাঁর হাতে ঝাণ্ডা থাকতো। তৃতীয়ত: লোকেরা যখন রাসূলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকতো। চতুর্থত: আলীই রাসূল (সা:)কে শেষ গোসল দিয়েছিলেন এবং তাঁকে কবরে শায়িত করেছিলেন।উমর ইবনে খাত্তাব আলী (আ.)'র পরামর্শ ও জ্ঞানগত সহযোগিতার কাছে নিজের ঋণ স্বীকার করে বলেছেন,"আলী ইবনে আবি তালিবের মত আরেকজনকে গর্ভে ধারণ ও প্রসব করার ক্ষমতা নারীকুলের কারো নেই। আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত।"মহানবী যে কোনো সফরে গেলে বিদায় নেয়া উপলক্ষে সবার শেষে সাক্ষাৎ করতেন হযরত আলীর সঙ্গে এবং সফর থেকে ফিরে এসে সবার আগে সাক্ষাৎ করতেন হযরত আলী আঃ সঙ্গে । কখনও কখনও তিনি বলতেন, হে আল্লাহ! আলীর সঙ্গে আবারও সাক্ষাত ছাড়া আমার মৃত্যু দিও না!রমজানের প্রাক্কালে এক ভাষণে মহানবী-সা হযরত আলীর শাহাদাতের ভবিষ্যদ্বাণী করে খুব কাঁদেন। পবিত্র হজের সময় কাফির মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের আয়াত নাজিল হলে মহানবী-সা. মহান আল্লাহর নির্দেশে হযরত আলীকে হজ-সমাবেশে ওই আয়াত পড়ে শোনানোর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলীও মহানবীর মতই শৈশবে কখনও মূর্তিপূজা করেননি এবং জীবনে কখনও মদ পান করেননি। অথচ অন্য অনেক বড় সাহাবি এই গৌরবের অধিকারী নন। মহানবী নিজেই শিশু আলীকে ছয় বছর বয়স থেকে নিজের কাছে রেখে লালন-পালন করেন এবং তাঁকে যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলেন। জীরার ইবনে হামজা তাঁর প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, "আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দোর্দণ্ড, তাঁর বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তাঁর বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তাঁর জ্ঞান ছিল, তাঁর প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হত। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তাঁর প্রতি সশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাঁকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তাঁর হাসিতে মুক্তা ছড়িয়ে পড়তো। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন। অভাবগ্রস্তের প্রতি খুবই দয়ালু ছিলেন। এতিম, নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন । আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মত আর্তনাদ করে শোকাহত লোকের কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও! আমাকে ধোঁকা দেয়ার চেষ্টা করো না!" .. এরপর জীরার বলেন, আলী (আঃ)'র অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে।শাহাদত-প্রেমিক আলী(আ.) যখন মৃত্যুশয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী (আ.)-এর মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, “আল্লাহর শপথ! আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে, ইবাদতরত অবস্থায় শহীদ হব?”পবিত্র কাবা-ঘরে জন্ম-নেয়া আলী (আ.) ছিলেন সব ধরণের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন পরিপূর্ণ মহামানব।সবশেষে হযরত আলী (আঃ)’র জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের কয়েকটি একটি অমূল্য বাণী তুলে ধরছি: “প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া। আর প্রকৃত মৃত্যু হলো বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা।”#আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ দিন ওয়া আলে মোহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম খলীফাতুল বিলা ফাসাল

মাওলা মোহাম্মদ (সা) প্রিয়তম 
শ্রেষ্ঠ অনুসারী ও উয়াসি উনার পবিত্র সাবে নুজুল
সকল মোমিন মোমিনা কে জানাই 

🎂🎂🎂🎂🎂ঈদ মোবারক 🎂🎂🎂🎂🎂

পবিত্র ১৩ রজব তথা আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণঢালা মুবারকবাদ। 

হযরত আলী-আ. ছিলেন মাওলা মোহাম্মদ (সা.)'এর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি, চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা।

তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি, চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা।

মাওলা মোহাম্মদ (সা.)'র একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী(আ.)-কে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসূল (সা.) এবং আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসূল (সা.)-কে ভালভাবে চেনেন কেবল আলী (আ.)।

হযরত আলী (আঃ) ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসূলে পাক (সা:) বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক,  শুধু পার্থক্য হল হারুন (আঃ) নবী ছিলেন, তুমি নবী নও।

মহানবী (সা:) আরো বলেছেন: হে আম্মার! যদি দেখ সমস্ত মানুষ একদিকে চলে গেছে, কিন্তু আলী চলে গেছে অন্য দিকে, তবুও আলীকে অনুসরণ কর, কারণ, সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। -মাওলা মোহাম্মদ (সা:) আরো বলেছেন:

* আমি আলী থেকে, আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয়, তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়।

* হে আলী! ঈমানদার কখনও তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনও তোমাকে ভালবাসবে না।- অনেক সাহাবী এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের সনাক্ত করতেন।  রাসূলে পাক (সা:)'র  স্ত্রী আয়েশা বিনতে আবুবকর হযরত আলী (আঃ)'র শাহাদতের খবর শুনে বলেছিলেন, "হে রাসূল! আপনার সবচেয়ে প্রিয়পাত্র শাহাদত বরণ করেছেন। এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসূল (সা:)'র পর সর্বশ্রেষ্ঠ মানুষ।-আর এইসব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) ছিলেন মাওলা মোহাম্মদ (সা.)'র পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।

আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র মহত ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল বিস্তৃত ও এত বিচিত্রময় যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তা-ভাবনা করাও সম্ভব নয়। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মু' মিনিন আলী (আ.)'র সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। মাওলা মোহাম্মদ (সা.)'র পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তথা হিজরি সপ্তম শতকে মুহাম্মাদ ইবনে শাহরাসুব আল-মাজান্দারানি নামের একজন মুসলিম পণ্ডিত ছিলেন। তার লাইব্রেরিতে " মানাকিব" বা "মহত গুণাবলী' শীর্ষক এক হাজার বই ছিল। আর এসবগুলোই ছিল হযরত আলী (আ.)'র মহত গুণাবলী সম্পর্কে লিখা।

ভারত উপমহাদেশের বিশিষ্ট সূফী সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মুঈনউদ্দিন চিশতী (র.) বলেছেন,সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব তেমনি বর্ণনার মাধ্যমে আলী (আ.)'র গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হযরত আলী (আ.)'র চরিত্রে আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সূফী শায়খের বৈশিষ্ট্য এবং নবী-রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য।

হযরত আলী (আ) রাতে যখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হতেন তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুর সঙ্গে তাঁর সম্পর্ক থাকত না। আবার দিনে ছিলেন জনগণের মাঝে কর্মমুখর। দিনের বেলায় জনগণ তাঁর দয়া ও সততায় মুগ্ধ হতেন আর তাঁর উপদেশ, পরামর্শ ও জ্ঞানপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতেন। অন্যদিকে রাতে আকাশের তারকারাজি দেখত হযরত আলী (আ.) কিভাবে আল্লাহর ইবাদতে অশ্রু বিসর্জন করছেন আর আকাশ তাঁর প্রেমপূর্ণ মুনাজাত শুনত।

হযরত আলী (আ.) একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব।

আলী (আ.) এমন এক নাম যাঁর নাম উচ্চারণ ও যাঁর বরকতময় জীবনের আলোচনা মানুষের ঈমানকে তাজা করে দেয়। রাসূল (সা.) বলতেন, আলীর দিকে তাকানোও ইবাদত।  

হযরত আলী (আ.)'র আকাশ-ছোঁয়া বীরত্ব ও মহত্ত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। তাঁর মহত্ত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি ওসবোর্ন বলেছেন, আলী (আ.) ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী সর্বোত্তম ব্যক্তি।

ওয়াশিংটন আরভিং বলেছেন, "সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী (আ.)'র ছিল মহত সমালোচনা এবং আত্মস্বার্থ-কেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন।"

ঐতিহাসিক মাসুদির মতে, রাসূল (সা.)'র চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী (আ.)। আমীরুল মুমিনীন আলী সম্পর্কে মাওলানা রুমী লিখেছেন,

 “সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা জানি/পৌরুষত্বে আর বদান্যতায় কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।”

হযরত আলীর (আ.) ফজিলত ও উচ্চ মর্যাদা সম্পর্কে মহানবীর যত প্রামাণ্য হাদিস রয়েছে অন্য কোনো সাহাবি সম্পর্কে এত হাদিস নেই। মহানবী (সা) আলী (আ)-কে তাঁর জ্ঞান নগরীর ত্বোরণ বলে উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমি যাদের নেতা ও অভিভাবক আমার পরে আলীই তাদের অভিভাবক বা মাওলা। অর্থাৎ আমি যেমন উম্মতের মাওলা বা প্রধান তেমনি আমার পরে আলীই উম্মতের প্রধান। বিদায় হজের পর গ্বাদিরে খুম নামক স্থানে তিনি এই সম্মাননা প্রদান করেন আলীকে। সেদিন তিনি আলীর মাথায় নিজের পাগড়ি পরিয়ে দেন এবং তিন দিন ধরে চলা উৎসব অনুষ্ঠানে উপস্থিত মুসলমানদের সবাই আলী-আ.'র হাতে আগাম বাইয়াত করেছিলেন। মহান আল্লাহর নির্দেশে মদিনার পবিত্র মসজিদের সঙ্গে যুক্ত সব দরজা বন্ধ করে দেয়া হলেও একমাত্র মহানবী (সা.) ও হযরত আলীর বাসস্থানের দরজাকে এর ব্যতিক্রম রাখা হয়।

মদিনায় সব মুহাজির একজন আনসার বা কোনো বিশিষ্ট সাহাবির সঙ্গে ভ্রাতৃত্বের  বন্ধনে আবদ্ধ হন এবং মহানবী-সা নিজে আলীর সঙ্গেই এই ভ্রাতৃত্ব-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

একবার মহানবীর কাছে বেহেশতি পাখির গোশত পাঠানো হয় মহান আল্লাহর পক্ষ থেকে। এ সময় মহানবী  সা. বলেছিলেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার কাছে পাঠান যাতে আমি তাকে নিয়ে এই গোশত খেতে পারি। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন হযরত আলী। 
কাফির শক্তিগুলোর সম্মিলিত বাহিনীর মোকাবেলায় খন্দক বা আহযাবের যুদ্ধে হযরত আলীর তরবারির একটি বিশেষ আঘাতকে মহানবী-সা. জিন ও ইনসানের সমস্ত ইবাদতের চেয়েও বেশি মূল্যবান বলে মন্তব্য করেছিলেন। কাফির পক্ষের প্রধান যোদ্ধাকে আলী-আ. ওই আঘাতে ধরাশায়ী করেন। ওই প্রধান যোদ্ধাকে হারাতে না পারলে গোটা ইসলামের জন্য মারাত্মক বিপর্যয় নেমে আসত। ওই মল্ল যুদ্ধকে গোটা শিরকের সঙ্গে গোটা ইসলামের লড়াই বলেও মহানবী উল্লেখ করেছিলেন।

হযরত আলী ছিলেন মহানবীর জীবদ্দশায় সংঘটিত ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধের প্রধান বীর। খাইবারের দুর্গগুলো বিশেষ করে কামুস দুর্গ বিজয়ে মুসলিম সেনাপতিদের একে একে ব্যর্থতার  পর মহানবী-সা. বলেছিলেন, কাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর নেতৃত্ব তুলে দেব যাকে আল্লাহ ও তাঁর রাসুল ভালবাসেন এবং সেও আল্লাহ ও তাঁর রাসুলকে ভালবাসে।- হযরত আলীর নেতৃত্বে মুসলমানরা ওই যুদ্ধে জয়ী হন এবং  যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী কামুস দুর্গের অত্যন্ত ভারী লৌহ-দ্বার উপড়ে ফেলে তা ঢাল হিসেবে ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ করা হয় পরে বেশ কয়েকজন ব্যক্তি তা নাড়াতেও সক্ষম হননি।

মহানবীর হিজরতের রাতে আলী-আ. মহানবীর বিছানায় শুয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় নবীজীর জীবন রক্ষা করেছিলেন। হযরত আলীই পুরুষদের মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান।

হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসূলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত: প্রত্যেক জিহাদেই তাঁর হাতে ঝাণ্ডা থাকতো। তৃতীয়ত: লোকেরা যখন রাসূলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকতো। চতুর্থত: আলীই রাসূল (সা:)কে শেষ গোসল দিয়েছিলেন এবং তাঁকে কবরে শায়িত করেছিলেন।

উমর ইবনে খাত্তাব আলী (আ.)'র পরামর্শ ও জ্ঞানগত সহযোগিতার কাছে নিজের ঋণ স্বীকার করে বলেছেন,"আলী ইবনে আবি তালিবের মত আরেকজনকে গর্ভে ধারণ ও প্রসব করার ক্ষমতা নারীকুলের কারো নেই। আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত।"

মহানবী যে কোনো সফরে গেলে বিদায় নেয়া উপলক্ষে সবার শেষে সাক্ষাৎ করতেন হযরত আলীর সঙ্গে এবং সফর থেকে ফিরে এসে সবার আগে সাক্ষাৎ করতেন হযরত আলী আঃ সঙ্গে । 
কখনও কখনও তিনি বলতেন, হে আল্লাহ! আলীর সঙ্গে আবারও সাক্ষাত ছাড়া আমার মৃত্যু দিও না!

রমজানের প্রাক্কালে এক ভাষণে মহানবী-সা হযরত আলীর শাহাদাতের ভবিষ্যদ্বাণী করে খুব কাঁদেন। পবিত্র হজের সময় কাফির মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের আয়াত নাজিল হলে মহানবী-সা. মহান আল্লাহর নির্দেশে হযরত আলীকে হজ-সমাবেশে ওই আয়াত পড়ে শোনানোর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলীও মহানবীর মতই শৈশবে কখনও মূর্তিপূজা করেননি এবং জীবনে কখনও মদ পান করেননি। অথচ অন্য অনেক বড় সাহাবি এই গৌরবের অধিকারী নন। মহানবী নিজেই শিশু আলীকে ছয় বছর বয়স থেকে নিজের কাছে রেখে লালন-পালন করেন এবং তাঁকে যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলেন।   

জীরার ইবনে হামজা তাঁর প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, "আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দোর্দণ্ড, তাঁর বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তাঁর বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তাঁর জ্ঞান ছিল, তাঁর প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হত। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তাঁর প্রতি সশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাঁকে সম্বোধন করে কিছু বলতে  ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তাঁর হাসিতে মুক্তা ছড়িয়ে পড়তো। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন। অভাবগ্রস্তের প্রতি খুবই দয়ালু ছিলেন। এতিম, নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন । আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মত আর্তনাদ করে শোকাহত লোকের কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও! আমাকে ধোঁকা দেয়ার চেষ্টা করো না!"  ..  এরপর  জীরার বলেন, আলী (আঃ)'র অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে।

শাহাদত-প্রেমিক আলী(আ.) যখন মৃত্যুশয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী (আ.)-এর মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, “আল্লাহর শপথ! আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে, ইবাদতরত অবস্থায় শহীদ হব?”

পবিত্র কাবা-ঘরে জন্ম-নেয়া আলী (আ.) ছিলেন সব ধরণের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন পরিপূর্ণ মহামানব।

সবশেষে  হযরত আলী (আঃ)’র জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের কয়েকটি একটি অমূল্য বাণী তুলে ধরছি: “প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া। আর প্রকৃত মৃত্যু হলো বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা।”#

আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ দিন ওয়া আলে মোহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম খলীফাতুল বিলা ফাসাল

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।