আহলে সুন্নাতের পরিচিতিমুসলমানদের সেই বৃহৎ ফেরকা যা পৃথিবী জুড়ে মুসলমানদের সংখ্যার তিন ভাগের এক ভাগ এবং চারজন ইমাম তথা আবু হানিফা, মালিক, শাফেয়ী ও আহমদ ইবনে হাম্বলের তাকলীদ করেন এবং তাদেরই ফতোয়া অনুসারে আমল করে থাকেন।পরবর্তীতে এই ফেরকার আরো একটি শাখা বেরিয়েছে যাকে ‘সালফিয়া’ বলা হয়। তার রূপরেখা ইবনে তাইমিয়া নির্ধারণ করেছেন, সে জন্যই এরা ইবনে তাইমিয়াকে ‘মুজাদ্দেদুস সুন্নাহ্’ বলে থাকেন। তারপর ‘ওয়াহাবী’ ফেরকা সৃষ্টি হল, এই ফেরকার প্রবর্তক হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং এটিই হল সাউদী আরবের বর্তমান মাযহাব।আর এরা সকলেই নিজেদেরকে ‘আহলে সুন্নাত’ বলে থাকেন আবার কখনো “ওয়াল জামায়াত” শব্দটিও বর্ধিত করে নেন এবং এদেরকে ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ নামে ডাকা হয়।ঐতিহাসিক আলোচনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, আহলে সুন্নাত যেটিকে খেলাফতে রাশেদা বা খোলাফায়-এ-রাশেদীন বলে থাকেন, সেটি “আবু বকর, উমর, উসমান” এবং আলীর খেলাফতকে বুঝায় (পরবর্তী আলোচনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যাবে যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াত হযরত আলীকে প্রথম দিকে খোলাফায়ে রাশেদীনের মধ্যে গণ্য করতেন না। বরং এক দীর্ঘ সময়ের পর গণ্য করা শুরু করেছেন)। আহলে সুন্নাত তাঁর ইমামতকে স্বীকার করেন, স্বয়ং তাঁর যুগেও তাঁকে ইমাম স্বীকার করতেন এবং আজকের যুগেও তাঁকে ইমাম মান্য করেন।আর যে বা যারা খেলাফতে রাশেদাকে অস্বীকার করে, উহাকে শরীয়াত বহিঃর্ভূত গণ্য করে এবং আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হযরত আলীর খেলাফতকে প্রমান করে, সে হলো ‘শীয়ানে আলী’ আর্থাৎ আলীর অনুসারী’।ইহাও স্পষ্ট যে, আবু বকর হতে বনী আব্বাসীয় খলিফাদের শাসনকাল পর্যন্ত প্রত্যেক শাসকই আহলে সুন্নাতের প্রতি রাজি ছিল এবং সমস্ত বিষয়াবলীতে তাদের ঐক্যমত ছিল। কিন্তু হযরত আলীর অনুসারীদের প্রতি তারা রাগান্বিত থাকত এবং তাদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য ব্যস্ত থাকতো।এর উপর ভিত্তি করেই তারা আহলে বাইতের অনুসারীদেকে আহলে ‘সুন্নাত ওয়াল জামায়াত’-এর মধ্যে গণ্য করতো না। বস্তুতঃ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনাটি হযরত আলীর সমর্থকদের প্রতি জেদ করেই রচনা করা হয়েছিল এবং রাসুলে খোদা (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম উম্মার মাঝে বিভক্ত হয়ে যাওয়ার কারণ হয়েছে।আবার আমরা যখন ঐতিহাসিক মজবুত উৎসের মাধ্যমে কারণসমূহ নির্ণয় করব এবং বাস্তবতার উপর থেকে পরদা সরাবো তখন জানা যাবে যে, রাসুল (সা.)-এর ঠিক ইন্তেকালের পরপরই ফেরকার বিভক্তি হয়েছিল। যদিও হযরত আবু বকর খেলাফতের মসনদে আসীন হয়েগিয়েছিলেন এবং সাহাবাদের সংখ্যাগরিষ্ঠতা তার বায়াত করে নিয়েছিল। পক্ষান্তরে হযরত আলী ইবনে আবি তালিব, বনী হাশিম গোত্র এবং সাহাবাগণের মধ্যেকার কিছু লোক যাদের অধিকাংশ গোলাম ছিলেন, তারা সেই খেলাফতের বিপক্ষে অবস্থান নিলেন। ইহা তো স্পষ্ট আছেই যে, ক্ষমতাসীন হুকুমাত (প্রশাসন) তাঁদেরকে মদীনা থেকে দূরে অবস্থান করতে বাধ্য করেছিল। কিছু কিছু লোককে দেশান্তর করে দিয়েছিল এবং তাঁদেরকে ইসলামের গন্ডির বাহিরে গণ্য করতে লাগল এবং তাঁদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সেই ব্যবহারেরই প্রচলন রেখেছিল যা কাফেরদের ক্ষেত্রে স্বীকৃত ছিল। আর তাঁদের প্রতি সে ধরণেরই অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক নিয়মানুবর্তিতা আরোপ করা হলো, যা কাফেরদের প্রতি আরোপ করা হত।ইহা স্পষ্ট যে, অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াত সেই যুগের রাজনৈতিক চক্রান্তের রীতি-নীতিকে বুঝতে পারবেন না, আর না সেই যুগের হিংসা-বিদ্বেষ ও শত্রুতার মাত্রা অনুমান করতে পারবেন, যা রাসুল (সা.)-এর পরবর্তীতে মানব ইতিহাসের মহান ব্যক্তিত্বকে অপসারণ করার কারণ হয়েছিল। অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা তো ইহাই যে, “খোলাফায়ে রাশেদীনের যুগে জামানার সমস্ত বিষয়াবলী আল্লাহর কিতাব অনুযায়ী আঞ্জাম পেত”। সুতরাং তারা খোলাফায়ে রাশেদীনকে ফেরেশতাতুল্য মনে করেন, যারা একে অপরকে সম্মান করতেন এবং তাদের মাঝে কোন বিদ্বেষ ও ঘৃনা ছিল না, আর না তাদের চরিত্রের মাঝে কোন মন্দ দিক ছিল।আপনরা লক্ষ্য করে থাকবেন যে, আহলে সুন্নাতগণ সাধারণতঃ সমস্ত সাহাবাদের ব্যাপারে, আর বিশেষ করে খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে আহলে বাইতের অনুসারীদের দৃষ্টিভঙ্গীকে খন্ডন করে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াত তাদের ওলামাদের লিখিত ইতিহাসও অধ্যয়ন করেন নি। বরং তারা তাদের পূর্বপুরুষদের নিকট সাধারণ সাহাবাদের বিশেষ করে খোলাফায়ে রাশেদীনদের প্রশংসা শুনেই যথেষ্ট মনে করে নিয়েছেন। তারা যদি উন্মুক্ত দৃষ্টি ও প্রশস্ত অন্তরকে কাজে লাগাতেন এবং নিজেদের ইতিহাস ও হাদীসের কিতাবাদির পৃষ্ঠা উল্টাতেন, আর তাদের অন্তরের মধ্যে যদি সত্য সন্ধানের অনুভূতি হত, তাহলে অবশ্যই তাদের আকীদার পরিবর্তন ঘটত। আর এ বিষয়টি কেবল সাহাবাদের আকীদার সাথেই সংশ্লিষ্ট নয়, বরং তারা আরো অনেক বিষয়াবালীকে সঠিক বলে জ্ঞান করে থাকেন অথচ সেগুলি সঠিক নয়।আমি আমার সুন্নী ভাইদের জন্য এমন কিছু বাস্তবতা উপস্থাপন করতে চাই, যা’দ্বারা ইতিহাসের কিতাবাদি ভরপুর হয়ে আছে। এবং সংক্ষিপ্ততার সাথে এমন কিছু আলোকিত ও স্পষ্ট আল্লাহর সিদ্ধান্তাবলীকে (নুসুস) চিনিয়ে/প্রকাশ করে দিতে চাই, যা বাতিলকে মুছে হককে প্রকাশ করে দিবে। আশা করি ইহা মুসলমানদের বিরোধ ও বিবাদের ক্ষেত্রে ফলদায়ক ঔষধ বলে প্রমানিত হবে এবং তাঁদেরকে একতার সূত্রে বেঁধে রাখার কারণ বলে বিবেচিত হবে।ইহা মিথ্যা নয় যে, অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াত হিংসুক নন, আর না তারা ইমাম আলী ও আহলে বাইতের বিরোধি। কিন্তু তাঁদের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি তারা তাঁদের শত্রুদেরকেও ভালবাসেন। আর এই দৃষ্টিকোণ থেকে সেই শত্রুদের আনুগত্যও করেন যে তারা সকলেই রাসুল (সা.)-কে দেখেছেন।আহলে সুন্নাত ওয়াল জামায়াত আউলিয়া আল্লাহর প্রতি ভালবাসা এবং তাদের শত্রুদের থেকে দূরত্ব অবলম্বন করার পদ্ধতির উপর আমল করেন না, বরং তারা সবাইকে ভালবাসার পদ্ধতিতে বিশ্বাসী। তারা মোয়াবিয়া বিন আবি সুফিয়ানকেও বন্ধু গণ্য করেন এবং হযরত আলীকেও বন্ধু গণ্য করে থাকেন।তারা “আহলে সুন্নাত ওয়াল জামায়াতের” চমকপ্রদ নামকে খুবই পছন্দ করেন। কিন্তু উহার আঁড়ালে যে ষড়যন্ত্র রচিত হচ্ছে সেটা থেকে তারা অজ্ঞ। তারা যদি এ কথা জানতে পারেন যে, সুন্নাত-এ-মুহাম্মাদী হলেন কেবলমাত্র হযরত আলী আর তিনিই হলেন সেই দরজা যার মাধ্যমে সুন্নাত-এ-মুহাম্মদী পর্যন্ত পৌছানো যায় (অথচ আহলে সুন্নাত প্রত্যেক বিষয়েই তাঁর বিরোধিতা করে থাকেন এবং তিনিও প্রত্যেক বিষয়ে তাদের বিরোধী) তাহলে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলতেন এবং গভীরভাবে এ বিষয়ে চিন্তা-ভাবনা করতেন। তারপর ‘শিয়ানে আলী’ আর ‘শিয়ানে রাসুল’ ছাড়া আহলে সুন্নাতের কোন নাম নিশানা অবশিষ্ট থাকতো না। কিন্তু এ সমস্ত বিষয়ের জন্য সকল জিনিষের উপর থেকে পরদা উন্মোচন করা আবশ্যক। যা সুন্নাত-এ-মুহাম্মদী থেকে মানুষকে দূরে রাখতে বিরাট ভূমিকা পালন করেছে এবং সেগুলিকে জাহেলিয়াতের বিদআত দ্বারা পরিবর্তন করে ফেলেছে, যা মুসলমানদের জন্য মুসিবাত এবং সিরাতে মুস্তাকীম থেকে সরিয়ে দেয়ার কারণ হয়েছে, তাদের মাঝে বিভক্তি ও বিরোধের কারণ হয়েছে এবং কেউ কেউ একে অপরকে কাফের পর্যন্ত বলেছে এবং পরস্পর যুদ্ধও করেছে। তাদের এই সমস্ত বিষয়াবলীই জ্ঞান-বিজ্ঞান ও টেকনোলজীতে পশ্চাতে পড়ে থাকার কারণ হয়েছে। আর এভাবেই তাদের প্রতি বিধর্মীদের সাহস বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদেরকে তুচ্ছ ও নীচ বলে জ্ঞান করছে এবং প্রতিনিয়ত যুদ্ধের উস্কানী দিচ্ছে। উভয় ফেরকার এই সংক্ষিপ্ত পরিচিত উপস্থাপন করার পর এই কথা বয়ান করে দেয়া জরুরী যে, ‘শিয়ানে আলী’ সুন্নাত বিরোধী কোন বিষয় নয়, যেমনটি সাধারণ মানুষের ধারণা। যদিও তারা গর্বের সাথে নিজেদেরকে ‘আহলে সুন্নাত’ বলে থাকেন এবং অন্যান্যদেরকে সুন্নাত বিরোধি গণ্য করে থাকেন। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। আহলে বাইতের অনুসারীদের আকীদা হল যে, “কেবল আমরাই রাসুল (সা.)-এর সুন্নাতের সাথে সম্পৃক্ত আছি। কেননা আমরা সুন্নাতকে ‘সুন্নাতের দরজা’ হযরত আলী ইবনে আবি তালিব নিকট থেকে হাসিল করেছি। আর আমাদের আকীদা হচ্ছে যে, তাহাই রাসুল (সা.) পর্যন্ত পৌঁছাতে পারে, যা হযরত আলীর মাধ্যমে প্রাপ্ত হয়েছে”।লা'নাতুল্লাহি আলাল কাজেবিনআল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ দিন ওয়া আলে মোহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম খলীফাতুল বিলা ফাসাল

আহলে সুন্নাতের পরিচিতি
মুসলমানদের সেই বৃহৎ ফেরকা যা পৃথিবী জুড়ে মুসলমানদের সংখ্যার তিন ভাগের এক ভাগ এবং চারজন ইমাম তথা আবু হানিফা, মালিক, শাফেয়ী ও আহমদ ইবনে হাম্বলের তাকলীদ করেন এবং তাদেরই ফতোয়া অনুসারে আমল করে থাকেন।

পরবর্তীতে এই ফেরকার আরো একটি শাখা বেরিয়েছে যাকে ‘সালফিয়া’ বলা হয়। তার রূপরেখা ইবনে তাইমিয়া নির্ধারণ করেছেন, সে জন্যই এরা ইবনে তাইমিয়াকে ‘মুজাদ্দেদুস সুন্নাহ্’ বলে থাকেন। তারপর ‘ওয়াহাবী’ ফেরকা সৃষ্টি হল, এই ফেরকার প্রবর্তক হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং এটিই হল সাউদী আরবের বর্তমান মাযহাব।

আর এরা সকলেই নিজেদেরকে ‘আহলে সুন্নাত’ বলে থাকেন আবার কখনো “ওয়াল জামায়াত” শব্দটিও বর্ধিত করে নেন এবং এদেরকে ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ নামে ডাকা হয়।

ঐতিহাসিক আলোচনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, আহলে সুন্নাত যেটিকে খেলাফতে রাশেদা বা খোলাফায়-এ-রাশেদীন বলে থাকেন, সেটি “আবু বকর, উমর, উসমান” এবং আলীর খেলাফতকে বুঝায় (পরবর্তী আলোচনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যাবে যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াত হযরত আলীকে প্রথম দিকে খোলাফায়ে রাশেদীনের মধ্যে গণ্য করতেন না। বরং এক দীর্ঘ সময়ের পর গণ্য করা শুরু করেছেন)। আহলে সুন্নাত তাঁর ইমামতকে স্বীকার করেন, স্বয়ং তাঁর যুগেও তাঁকে ইমাম স্বীকার করতেন এবং আজকের যুগেও তাঁকে ইমাম মান্য করেন।

আর যে বা যারা খেলাফতে রাশেদাকে অস্বীকার করে, উহাকে শরীয়াত বহিঃর্ভূত গণ্য করে এবং আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হযরত আলীর খেলাফতকে প্রমান করে, সে হলো ‘শীয়ানে আলী’ আর্থাৎ আলীর অনুসারী’।

ইহাও স্পষ্ট যে, আবু বকর হতে বনী আব্বাসীয় খলিফাদের শাসনকাল পর্যন্ত প্রত্যেক শাসকই আহলে সুন্নাতের প্রতি রাজি ছিল এবং সমস্ত বিষয়াবলীতে তাদের ঐক্যমত ছিল। কিন্তু হযরত আলীর অনুসারীদের প্রতি তারা রাগান্বিত থাকত এবং তাদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য ব্যস্ত থাকতো।

এর উপর ভিত্তি করেই তারা আহলে বাইতের অনুসারীদেকে আহলে ‘সুন্নাত ওয়াল জামায়াত’-এর মধ্যে গণ্য করতো না। বস্তুতঃ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনাটি হযরত আলীর সমর্থকদের প্রতি জেদ করেই রচনা করা হয়েছিল এবং রাসুলে খোদা (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম উম্মার মাঝে বিভক্ত হয়ে যাওয়ার কারণ হয়েছে।

আবার আমরা যখন ঐতিহাসিক মজবুত উৎসের মাধ্যমে কারণসমূহ নির্ণয় করব এবং বাস্তবতার উপর থেকে পরদা সরাবো তখন জানা যাবে যে, রাসুল (সা.)-এর ঠিক ইন্তেকালের পরপরই ফেরকার বিভক্তি হয়েছিল। যদিও হযরত আবু বকর খেলাফতের মসনদে আসীন হয়েগিয়েছিলেন এবং সাহাবাদের সংখ্যাগরিষ্ঠতা তার বায়াত করে নিয়েছিল। পক্ষান্তরে হযরত আলী ইবনে আবি তালিব, বনী হাশিম গোত্র এবং সাহাবাগণের মধ্যেকার কিছু লোক যাদের অধিকাংশ গোলাম ছিলেন, তারা সেই খেলাফতের বিপক্ষে অবস্থান নিলেন। ইহা তো স্পষ্ট আছেই যে, ক্ষমতাসীন হুকুমাত (প্রশাসন) তাঁদেরকে মদীনা থেকে দূরে অবস্থান করতে বাধ্য করেছিল। কিছু কিছু লোককে দেশান্তর করে দিয়েছিল এবং তাঁদেরকে ইসলামের গন্ডির বাহিরে গণ্য করতে লাগল এবং তাঁদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সেই ব্যবহারেরই প্রচলন রেখেছিল যা কাফেরদের ক্ষেত্রে স্বীকৃত ছিল। আর তাঁদের প্রতি সে ধরণেরই অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক নিয়মানুবর্তিতা আরোপ করা হলো, যা কাফেরদের প্রতি আরোপ করা হত।

ইহা স্পষ্ট যে, অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াত সেই যুগের রাজনৈতিক চক্রান্তের রীতি-নীতিকে বুঝতে পারবেন না, আর না সেই যুগের হিংসা-বিদ্বেষ ও শত্রুতার মাত্রা অনুমান করতে পারবেন, যা রাসুল (সা.)-এর পরবর্তীতে মানব ইতিহাসের মহান ব্যক্তিত্বকে অপসারণ করার কারণ হয়েছিল। অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা তো ইহাই যে, “খোলাফায়ে রাশেদীনের যুগে জামানার সমস্ত বিষয়াবলী আল্লাহর কিতাব অনুযায়ী আঞ্জাম পেত”। সুতরাং তারা খোলাফায়ে রাশেদীনকে ফেরেশতাতুল্য মনে করেন, যারা একে অপরকে সম্মান করতেন এবং তাদের মাঝে কোন বিদ্বেষ ও ঘৃনা ছিল না, আর না তাদের চরিত্রের মাঝে কোন মন্দ দিক ছিল।

আপনরা লক্ষ্য করে থাকবেন যে, আহলে সুন্নাতগণ সাধারণতঃ সমস্ত সাহাবাদের ব্যাপারে, আর বিশেষ করে খোলাফায়ে রাশেদীনের ব্যাপারে আহলে বাইতের অনুসারীদের দৃষ্টিভঙ্গীকে খন্ডন করে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াত তাদের ওলামাদের লিখিত ইতিহাসও অধ্যয়ন করেন নি। বরং তারা তাদের পূর্বপুরুষদের নিকট সাধারণ সাহাবাদের বিশেষ করে খোলাফায়ে রাশেদীনদের প্রশংসা শুনেই যথেষ্ট মনে করে নিয়েছেন। তারা যদি উন্মুক্ত দৃষ্টি ও প্রশস্ত অন্তরকে কাজে লাগাতেন এবং নিজেদের ইতিহাস ও হাদীসের কিতাবাদির পৃষ্ঠা উল্টাতেন, আর তাদের অন্তরের মধ্যে যদি সত্য সন্ধানের অনুভূতি হত, তাহলে অবশ্যই তাদের আকীদার পরিবর্তন ঘটত। আর এ বিষয়টি কেবল সাহাবাদের আকীদার সাথেই সংশ্লিষ্ট নয়, বরং তারা আরো অনেক বিষয়াবালীকে সঠিক বলে জ্ঞান করে থাকেন অথচ সেগুলি সঠিক নয়।

আমি আমার সুন্নী ভাইদের জন্য এমন কিছু বাস্তবতা উপস্থাপন করতে চাই, যা’দ্বারা ইতিহাসের কিতাবাদি ভরপুর হয়ে আছে। এবং সংক্ষিপ্ততার সাথে এমন কিছু আলোকিত ও স্পষ্ট আল্লাহর সিদ্ধান্তাবলীকে (নুসুস) চিনিয়ে/প্রকাশ করে দিতে চাই, যা বাতিলকে মুছে হককে প্রকাশ করে দিবে। আশা করি ইহা মুসলমানদের বিরোধ ও বিবাদের ক্ষেত্রে ফলদায়ক ঔষধ বলে প্রমানিত হবে এবং তাঁদেরকে একতার সূত্রে বেঁধে রাখার কারণ বলে বিবেচিত হবে।

ইহা মিথ্যা নয় যে, অদ্যকার আহলে সুন্নাত ওয়াল জামায়াত হিংসুক নন, আর না তারা ইমাম আলী ও আহলে বাইতের বিরোধি। কিন্তু তাঁদের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি তারা তাঁদের শত্রুদেরকেও ভালবাসেন। আর এই দৃষ্টিকোণ থেকে সেই শত্রুদের আনুগত্যও করেন যে তারা সকলেই রাসুল (সা.)-কে দেখেছেন।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত আউলিয়া আল্লাহর প্রতি ভালবাসা এবং তাদের শত্রুদের থেকে দূরত্ব অবলম্বন করার পদ্ধতির উপর আমল করেন না, বরং তারা সবাইকে ভালবাসার পদ্ধতিতে বিশ্বাসী। তারা মোয়াবিয়া বিন আবি সুফিয়ানকেও বন্ধু গণ্য করেন এবং হযরত আলীকেও বন্ধু গণ্য করে থাকেন।

তারা “আহলে সুন্নাত ওয়াল জামায়াতের” চমকপ্রদ নামকে খুবই পছন্দ করেন। কিন্তু উহার আঁড়ালে যে ষড়যন্ত্র রচিত হচ্ছে সেটা থেকে তারা অজ্ঞ। তারা যদি এ কথা জানতে পারেন যে, সুন্নাত-এ-মুহাম্মাদী হলেন কেবলমাত্র হযরত আলী আর তিনিই হলেন সেই দরজা যার মাধ্যমে সুন্নাত-এ-মুহাম্মদী পর্যন্ত পৌছানো যায় (অথচ আহলে সুন্নাত প্রত্যেক বিষয়েই তাঁর বিরোধিতা করে থাকেন এবং তিনিও প্রত্যেক বিষয়ে তাদের বিরোধী) তাহলে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলতেন এবং গভীরভাবে এ বিষয়ে চিন্তা-ভাবনা করতেন। তারপর ‘শিয়ানে আলী’ আর ‘শিয়ানে রাসুল’ ছাড়া আহলে সুন্নাতের কোন নাম নিশানা অবশিষ্ট থাকতো না। কিন্তু এ সমস্ত বিষয়ের জন্য সকল জিনিষের উপর থেকে পরদা উন্মোচন করা আবশ্যক। যা সুন্নাত-এ-মুহাম্মদী থেকে মানুষকে দূরে রাখতে বিরাট ভূমিকা পালন করেছে এবং সেগুলিকে জাহেলিয়াতের বিদআত দ্বারা পরিবর্তন করে ফেলেছে, যা মুসলমানদের জন্য মুসিবাত এবং সিরাতে মুস্তাকীম থেকে সরিয়ে দেয়ার কারণ হয়েছে, তাদের মাঝে বিভক্তি ও বিরোধের কারণ হয়েছে এবং কেউ কেউ একে অপরকে কাফের পর্যন্ত বলেছে এবং পরস্পর যুদ্ধও করেছে। তাদের এই সমস্ত বিষয়াবলীই জ্ঞান-বিজ্ঞান ও টেকনোলজীতে পশ্চাতে পড়ে থাকার কারণ হয়েছে। আর এভাবেই তাদের প্রতি বিধর্মীদের সাহস বৃদ্ধি পেয়েছে এবং তারা তাদেরকে তুচ্ছ ও নীচ বলে জ্ঞান করছে এবং প্রতিনিয়ত যুদ্ধের উস্কানী দিচ্ছে। উভয় ফেরকার এই সংক্ষিপ্ত পরিচিত উপস্থাপন করার পর এই কথা বয়ান করে দেয়া জরুরী যে, ‘শিয়ানে আলী’ সুন্নাত বিরোধী কোন বিষয় নয়, যেমনটি সাধারণ মানুষের ধারণা। যদিও তারা গর্বের সাথে নিজেদেরকে ‘আহলে সুন্নাত’ বলে থাকেন এবং অন্যান্যদেরকে সুন্নাত বিরোধি গণ্য করে থাকেন। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। আহলে বাইতের অনুসারীদের আকীদা হল যে, “কেবল আমরাই রাসুল (সা.)-এর সুন্নাতের সাথে সম্পৃক্ত আছি। কেননা আমরা সুন্নাতকে ‘সুন্নাতের দরজা’ হযরত আলী ইবনে আবি তালিব নিকট থেকে হাসিল করেছি। আর আমাদের আকীদা হচ্ছে যে, তাহাই রাসুল (সা.) পর্যন্ত পৌঁছাতে পারে, যা হযরত আলীর মাধ্যমে প্রাপ্ত হয়েছে”।

লা'নাতুল্লাহি আলাল কাজেবিন

আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মদ দিন ওয়া আলে মোহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম খলীফাতুল বিলা ফাসাল

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।