শুধু ইসলামের ইতিহাসে নয়,মানবসভ্যতার ইতিহাসে মহান স্বাক্ষর ঐতিহাসিক বদর যুদ্ধ।________________________________"—নিশ্চয়ই পরস্পর সম্মুখীন বাহিনীদ্বয়ের মধ্যে তোমাদের জন্য সুন্দর দৃষ্টান্ত আছে। একটি বাহিনী আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অপর বাহিনীটি ছিল খোদাদ্রোহী —"। (আল কুরআন)আজ ঐতিহাসিক বদর দিবস।২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল।সত্য-মিথ্যার পার্থক্য নির্দেশক গ্রন্থ আল কুরআনুল কারিম নাজিলের মাস রমজানুল মোবারকের আজ ১৭ তারিখ অসাধারণ তাৎপর্যের অধিকারী। শুধু ইসলামের ইতিহাসে নয়, মানবসভ্যতার ইতিহাসে এবং সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত ভাস্বর।বদর একটি কূপের নাম।এই কূপের নিকটবর্তী স্থানকে বদর প্রান্তর বলা হয়।এটি মদিনার উপকন্ঠ থেকে ৮০ মাইল দূরে অবস্থিত। এ প্রান্তরের যুদ্ধই ঐতিহাসিক বদরের যুদ্ধ।মহানবী (সা.) নবুওয়াত প্রাপ্তির পর দীর্ঘ ১৩ বছর মক্কায় অতিবাহিত করেন। রাসুল (সা.) কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আল্লাহর হুকুমে মক্কায় বসবাসরত সাহাবিদের নিয়ে পর্যায়ক্রমে মদিনায় হিজরত করেন।ঠিক হিজরতের দ্বিতীয় বছরেই নবীজীর (সা.) নেতৃত্বে গঠিত মদিনা রাষ্ট্রটি মক্কার কাফের শক্তির হুমকির মুখোমুখি হয়।বদর ইসলাম ও মুসলমানের জয়ের ইতিহাস। বদর হলো অধিক সংখ্যক কাফেরের ওপর স্বল্পসংখ্যক মুমিনের সফলকাম হওয়ার ইতিহাস। বদর হলো আত্মত্যাগের ইতিহাস। বদর হলো শাহাদাতের সূচনার ইতিহাস। বদর হলো যুদ্ধের ময়দানে ফেরেশতা দিয়ে মুমিনদেরকে আল্লাহর সাহায্য করার ইতিহাস।পরোক্ষ ও প্রত্যক্ষ কারণে বদরযুদ্ধের সূচনা হয় তা হচ্ছে-মদীনা শরীফে সাফল্যজনকভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় কুরাইশদের হিংসা, আবদুল্লাহ বিন ওবাইর ও ইহুদীদের ষড়যন্ত্র, সন্ধি শর্ত ভঙ্গ, কুরাইশদের যুদ্ধের হুমকি, বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা, কাফেরদের দ্বাড়া আক্রান্ত হওয়ার শংকা, ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস সাধন এবং নবীজী (সা.) কে চিরতরে নিশ্চিহৃ করার অশুভ চক্রান্ত। প্রত্যক্ষ কারণ ছিল নাখলার ঘটনা, কাফেরদের রণপ্রস্তুতি, আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধ প্রস্তুতির জন্য ওহী লাভ, মক্কাবাসীদের ক্ষোভ। এসব কারণে এবং আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সৈন্য নিয়ে মদীনা আক্রমণের সংবাদ শুনে তাদের গতিরোধ করার জন্য ৬২৪ খ্রিস্টাব্দের ১৬ মার্চ ১৭ রমজান ৩১৩ জন মুজাহিদ (৬০ জন মুহাজির অবশিষ্টরা ছিল আনছার) নিয়ে মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল সত্যের অনুসারী ও মিথ্যার পতাকাবাহী দু’টি দলের প্রত্য সশস্ত্র লড়াই।যোদ্ধাসংখ্যা বা সরঞ্জাম কোনো দিক দিয়েই দুই দলের মধ্যে সমতা ছিল না। এক দিকে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে প্রায় নিরস্ত্র ৩১৩ জন মুমিন বান্দার ক্ষুদ্র একটি দল। অন্য দিকে বিশেষ করে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার বাহিনী সমকালীন উন্নত অস্ত্রসজ্জিত প্রশিক্ষিত ও সংগঠিত প্রায় এক হাজার বাছাই করা সৈন্যের দল। আরব ভূমির অঘোষিত রাজধানী থেকে এই বিশাল বাহিনীটি এসেছে ইসলামের অনুসারী ক্ষুদ্র দলটির অস্তিত্ব বিলীন করে দেয়ার দর্প নিয়ে। অন্য দিকে ক্ষুদ্র হলেও মহাসত্যের অকৃত্রিম অনুসারীদের ছিল জগৎনিয়ন্তার মদদ লাভের বিশ্বাস। শাশ্বত বিধানের মর্যাদা রক্ষায় নিজেদের সর্বস্ব চূড়ান্ত নিবেদনের পরাকাষ্ঠা প্রদর্শনে দৃঢ়প্রত্যয়ী এ দলটি। মানুষের সব ধারণা নাকচ করে দিয়ে প্রায় উপকরণহীন মুষ্টিমেয় দলটিকে জয়ী করেন মহান রাব্বুল আলামিন। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। তাই শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্বসভ্যতার ইতিহাসে এ দিনটি অনন্য অবস্থান দখল করে রেখেছে।বদরযুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলিম বাহিনীর ১৪ জন শহীদ হয়েছিলেন, আর মুশরিক বাহিনীর ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়েছিলেন। আর এরা ছিল গোত্রসমূহের সর্দার এবং নেতৃস্থানীয় ব্যক্তি। এ জেহাদে ইসলাম ও রাসূল (সা.)-এর চরম ১৪ জন শত্রুর মধ্যে আবু জেহেল, উৎবা ও শায়বাসহ ১১ জনই জাহান্নামে পৌঁছে যায়। মুসলমানদের পক্ষে এই যুদ্ধের প্রধান বীর ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)। তিনি একাই ৩৬ জন কাফিরকে হত্যা করেছিলেন যাদের মধ্যে অনেকেই ছিল নেতৃস্থানীয় কাফির সর্দার ও তৎকালীন আরব বিশ্বের শীর্ষস্থানীয় খ্যাতিমান যোদ্ধা । আলী (আ.) এই প্রথমবারের মত তরবারির যুদ্ধে তাঁর অসাধারণ নৈপুণ্য দেখানোর সুযোগ পান।বহু বছর পরে মুয়াবিয়া(লা:) হযরত আলী (আ.)'র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলে এক চিঠিতে আমিরুল মু'মিনিন তাকে সতর্ক করে দিয়ে লিখেছিলেন,—“যে তরবারি দিয়ে আমি তোমার নানা (উতবা), তোমার মামা (ওয়ালিদ) ও ভাই হানজালার ওপর আঘাত হেনেছিলাম (তথা তাদের হত্যা করেছিলাম) সে তরবারি এখনও আমার কাছে আছে।”বদর যুদ্ধের প্স্তুতি কালে রাসুল(সাঃ) আনছার ও মুহাজিরদের নিয়ে গঠিত এক সামরিক পরিষদের মতামত জানতে চাইলেন।এ পরিষদে যে কথাগুলো উত্থাপিত হয়েছিল তাতে একদিকে যেমন অনেকের সাহস ও বীরত্বের প্রকাশ ঘোটেছিল,অন্যদিকে অপর একদলের ভীরুতা ও দুর্বলতা প্রকাশ পেয়েছিল।সর্বপ্রথম হযরত আবুবকর ইবনে কুহাফা উঠে দাড়ালেন ও বললেনঃ“কুরাইশ গোত্রপতিরা ও বীরেরা এ সেনাবাহিনী (মুশরিক বাহিনী) গঠন করেছে। কুরাইশরা কখনোই কোন আদর্শে ঈমান আনে নি এবং এক মুহুর্তের জন্যও পরাজিত ও অপমানিত হয় নি।আর আমরা পুর্ন প্রস্তুতি নিয়ে বের হইনি(অর্থাত মদীনায় ফিরে যাওয়াই আমাদের জন্য কল্যানকর)”।সুত্রঃ-তারীখে ত্বাবারী,২য় খন্ড,পাতা-১৪০,আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ননায়।হযরত উমর(রাঃ) উঠেও একই কথা বললেন।এ সময় মিক্বদাদ উঠে দাড়ালেন এবং বললেনঃ“মহান আল্লাহর শপথ,আমরা বনী ইস্রাইলের মত নই যারা মুসাকে বলেছিল” হে মুসা!তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ব কর,আর আমরা এখানে বসলাম।“বরং আমরা তাঁদের বিপরীতে বলবঃ “আপনি আপনার প্রভুর সাহায্য নিয়ে জিহাদ করুন,আমরাও আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ব করবো”।ত্বাবারী লিখেছেনঃ-মিক্বদাদ যখন কথা বলতে উঠে দাড়ালেন তখন রাসুল(সাঃ)-এর চেহারায়( আগের ২জন হযরত আবুবকর ও উমরের কথার পরিপ্রেক্ষিতে) ক্ষোভ ফুটে উঠেছিল।কিন্তু যখন মিক্বদাদের কথায় তিনি(সাঃ) সুসংবাদের ইঙ্গিত পেলেন তখন তাঁর(সাঃ) চেহারায় স্বভাবিকতা ফিরে এল।সুত্রঃ-তারীখে ত্বাবারী,২য় খন্ড,পাতা-১৪০,আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ননায়।সা’দ বিন মু’আযও উঠে দাড়ালেন এবং লোহিত সাগরের দিকে ইঙ্গিত করে বললেনঃ“আপনি যখন এ সাগরে পা ফেলবেন,তখন আমরাও আপনার পশ্চাতে পা ফেলবো।আপনি যা কল্যানকর মনে করবেন সে পথেঈ আমাদেরকে এগিয়ে নেবেন “।এসময় রাসুলের(সাঃ) চেহারায় আনন্দ ফুটে উথলো এবং তিনি সুসংবাদ হিসাবে তাদেরকে বললেনঃ“আমি কুরাইশদের মরন দেখতে পাচ্ছি।“অতঃপর ইসলামী সেনারা রাসুলের(সাঃ) নেতৃত্বে যাত্রা করলেন ও বদরের কুপের পাশে গিয়ে অবস্থান গ্রহন করলেন।সত্য গোপনকরন ইতিহাস লেখকদের মধ্যে ত্বাবারী ও মক্বরিযির মত কেউ কেউ বাস্তব চিত্রকে গোড়ামীর পর্দা দিয়ে ঢেকে দিতে চেয়েছেন এবং এ ব্যাপারে রাসুলের(সাঃ) সাথে কথোপকথনকে যেভাবে ওয়াক্বেদী তাঁর মাগ্বাযী গ্রন্থে বর্ন্না করেছেন সেভাবে লিখতে প্রস্তুত হননি।বরং তারা বলেনঃ হযরত আবুবকর উঠে দাড়ালেন ও ভাল কথা বললেন এবং অনুরুপভাবে হযরত উমর দাড়ালেন ও ভাল কথা বললেন।কিন্তু এই ২জন খ্যাতনামা ইতিহাস লেখককে জিজ্ঞাসা করা উচিত যে,তারা যদি ভাল কথাই বলে থাকেন তো সে কথাগুলো বর্ননা করা থেকে বিরত থাকলেন কেন,অথচ মিক্বদাদ ও সা’দের কথাগুলো অক্ষরে অক্ষরে বর্ননা করেছেন?তারা যদি ভাল কথা বলে থাকেন তাহলে তাদের কথায় রাসুলের(সাঃ) চেহারায় ক্ষোভ ফুটে উঠেছিল কেন,যা স্বয়ং ত্বাবারী উল্লেখ করেছেন?(আরো বিস্তারিত জানতে পড়ুন—আয়াতুল্লাহ জাফর সুবহানী লেখা "বেলায়েতের দ্যুতি")বদর যুদ্ধের কঠিন মুহূর্তে রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর কাছে দু’হাত তুলে ফরিয়াদ করলেন:-"হে আল্লাহ! এ কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন, যার প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন, হে আল্লাহ! আমি আপনার প্রদত্ত ওয়াদা ও প্রতিশ্রুতির শপথ করে বলছি, যদি আপনি বিজয়ী না করেন, তাহলে এ পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না"। মহান রাব্বুল আলামীন রসুলুল্লাহ (সাঃ)ডাকে সাড়া দিয়ে আল-কুরআনের সূরা আল আনফালের ১২-১৪নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন-“আর স্মরণ করুন সেই সময়ের কথা, যখন আপনার রব ফেরেশতাদের কাছে এ মর্মে প্রত্যাদেশ পাঠালেন যে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। তোমরা পরস্পরে ঈমানদারদের মনোবল ও সাহস বৃদ্ধি করো। আর আমি অচিরেই কাফেরদের অন্তকরণে ভয়-ভীতি সৃষ্টি করবো। তোমরা কাফিরদের ঘাড়ে আঘাত কর এবং জোড়ায় জোড়ায় আঘাত কর…।”অন্যত্র বলা হয়েছে-‘যখন তুমি মুমিনদের বলছিলে, “এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তোমাদের সহায়তা করবেন?” হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমরা ধৈর্যধারণ করো এবং সাবধান হয়ে চলো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের ওপর আক্রমণ করলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১২৪-১২৫)বদর যুদ্ধের সফলতা ছিল আত্মবিশ্বাস সৃষ্টি, বিশ্ববিজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস সৃষ্টি, প্রথম সামরিক বিজয়, কুরাইশদের শক্তি খর্ব, ইসলামী রাষ্ট্রের পত্তন, নবযুগের সূচনা, রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন, জেহাদের অনুপ্রেরণা, বীরত্বের খেতাব লাভ, পার্থিব শক্তির ভিত্তি স্থাপন, ইসলাম ও মহানবী (রা.)-এর প্রতিষ্ঠা, মিথ্যার ওপর সত্যের জয় সত্য-মিথ্যার পার্থক্য সৃষ্টি সূরা আনফালে ও সূরা আলে ইমরানে,ঘোষিত আল্লাহ তায়ালার ওয়াদা পূরণ, দয়াল রাসূল (সা.) উনার দোয়া কবুল এবং বদর যুদ্ধে ফেরেশতা দিয়ে মুজাহিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করেছিলেন।যা মুসলমানদের পক্ষে আল্লাহ তায়ালার গায়েবী সাহায্যের জলন্ত প্রমাণ।বদর যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সুনিশ্চিত হয়েছে। এটি ছিল একটি অসম যুদ্ধ। ইসলামের আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, সাধনা, প্রার্থনা, সেবা, আত্মনিবেদন ও সংগ্রামের সব অধ্যায় যে একই সূত্রে গাঁথা, তার এক মহান স্বাক্ষর দ্বিতীয় হিজরির এই ১৭ রমজান।বদর দিবসের এই সামগ্রিক শিক্ষা বিকশিত হোক প্রত্যেক মুসলমানের অন্তর ও জীবনে।—সৈয়দ হোসাইন উল হকএম-ফিল,ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি,অক্সফোর্ড ইউনিভার্সিটি।

শুধু ইসলামের ইতিহাসে নয়,মানবসভ্যতার ইতিহাসে মহান স্বাক্ষর ঐতিহাসিক বদর যুদ্ধ।
________________________________
"—নিশ্চয়ই পরস্পর সম্মুখীন বাহিনীদ্বয়ের মধ্যে তোমাদের জন্য সুন্দর দৃষ্টান্ত আছে। একটি বাহিনী আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অপর বাহিনীটি ছিল খোদাদ্রোহী —"। (আল কুরআন)

আজ ঐতিহাসিক বদর দিবস।২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল।সত্য-মিথ্যার পার্থক্য নির্দেশক গ্রন্থ আল কুরআনুল কারিম নাজিলের মাস রমজানুল মোবারকের আজ ১৭ তারিখ অসাধারণ তাৎপর্যের অধিকারী। শুধু ইসলামের ইতিহাসে নয়, মানবসভ্যতার ইতিহাসে এবং সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত ভাস্বর।

বদর একটি কূপের নাম।এই কূপের নিকটবর্তী স্থানকে বদর প্রান্তর বলা হয়।এটি মদিনার উপকন্ঠ থেকে ৮০ মাইল দূরে অবস্থিত। এ প্রান্তরের যুদ্ধই ঐতিহাসিক বদরের যুদ্ধ।মহানবী (সা.) নবুওয়াত প্রাপ্তির পর দীর্ঘ ১৩ বছর মক্কায় অতিবাহিত করেন। রাসুল (সা.) কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আল্লাহর হুকুমে মক্কায় বসবাসরত সাহাবিদের নিয়ে পর্যায়ক্রমে মদিনায় হিজরত করেন।ঠিক হিজরতের দ্বিতীয় বছরেই নবীজীর (সা.) নেতৃত্বে গঠিত মদিনা রাষ্ট্রটি মক্কার কাফের শক্তির হুমকির মুখোমুখি হয়।বদর ইসলাম ও মুসলমানের জয়ের ইতিহাস। বদর হলো অধিক সংখ্যক কাফেরের ওপর স্বল্পসংখ্যক মুমিনের সফলকাম হওয়ার ইতিহাস। বদর হলো আত্মত্যাগের ইতিহাস। বদর হলো শাহাদাতের সূচনার ইতিহাস। বদর হলো যুদ্ধের ময়দানে ফেরেশতা দিয়ে মুমিনদেরকে আল্লাহর সাহায্য করার ইতিহাস।

পরোক্ষ ও প্রত্যক্ষ কারণে বদরযুদ্ধের সূচনা হয় তা হচ্ছে-মদীনা শরীফে সাফল্যজনকভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় কুরাইশদের হিংসা, আবদুল্লাহ বিন ওবাইর ও ইহুদীদের ষড়যন্ত্র, সন্ধি শর্ত ভঙ্গ, কুরাইশদের যুদ্ধের হুমকি, বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা, কাফেরদের দ্বাড়া আক্রান্ত হওয়ার শংকা, ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস সাধন এবং নবীজী (সা.) কে চিরতরে নিশ্চিহৃ করার অশুভ চক্রান্ত। প্রত্যক্ষ কারণ ছিল নাখলার ঘটনা, কাফেরদের রণপ্রস্তুতি, আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধ প্রস্তুতির জন্য ওহী লাভ, মক্কাবাসীদের ক্ষোভ। এসব কারণে এবং আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সৈন্য নিয়ে মদীনা আক্রমণের সংবাদ শুনে তাদের গতিরোধ করার জন্য ৬২৪ খ্রিস্টাব্দের ১৬ মার্চ ১৭ রমজান ৩১৩ জন মুজাহিদ (৬০ জন মুহাজির অবশিষ্টরা ছিল আনছার) নিয়ে মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল সত্যের অনুসারী ও মিথ্যার পতাকাবাহী দু’টি দলের প্রত্য সশস্ত্র লড়াই।

যোদ্ধাসংখ্যা বা সরঞ্জাম কোনো দিক দিয়েই দুই দলের মধ্যে সমতা ছিল না। এক দিকে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে প্রায় নিরস্ত্র ৩১৩ জন মুমিন বান্দার ক্ষুদ্র একটি দল। অন্য দিকে বিশেষ করে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার বাহিনী সমকালীন উন্নত অস্ত্রসজ্জিত প্রশিক্ষিত ও সংগঠিত প্রায় এক হাজার বাছাই করা সৈন্যের দল। আরব ভূমির অঘোষিত রাজধানী থেকে এই বিশাল বাহিনীটি এসেছে ইসলামের অনুসারী ক্ষুদ্র দলটির অস্তিত্ব বিলীন করে দেয়ার দর্প নিয়ে। অন্য দিকে ক্ষুদ্র হলেও মহাসত্যের অকৃত্রিম অনুসারীদের ছিল জগৎনিয়ন্তার মদদ লাভের বিশ্বাস। শাশ্বত বিধানের মর্যাদা রক্ষায় নিজেদের সর্বস্ব চূড়ান্ত নিবেদনের পরাকাষ্ঠা প্রদর্শনে দৃঢ়প্রত্যয়ী এ দলটি। মানুষের সব ধারণা নাকচ করে দিয়ে প্রায় উপকরণহীন মুষ্টিমেয় দলটিকে জয়ী করেন মহান রাব্বুল আলামিন। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। তাই শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্বসভ্যতার ইতিহাসে এ দিনটি অনন্য অবস্থান দখল করে রেখেছে।

বদরযুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলিম বাহিনীর ১৪ জন শহীদ হয়েছিলেন, আর মুশরিক বাহিনীর ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়েছিলেন। আর এরা ছিল গোত্রসমূহের সর্দার এবং নেতৃস্থানীয় ব্যক্তি। এ জেহাদে ইসলাম ও রাসূল (সা.)-এর চরম ১৪ জন শত্রুর মধ্যে আবু জেহেল, উৎবা ও শায়বাসহ ১১ জনই জাহান্নামে পৌঁছে যায়। মুসলমানদের পক্ষে এই যুদ্ধের প্রধান বীর ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)। তিনি একাই ৩৬ জন কাফিরকে হত্যা করেছিলেন যাদের মধ্যে অনেকেই ছিল নেতৃস্থানীয় কাফির সর্দার ও তৎকালীন আরব বিশ্বের শীর্ষস্থানীয় খ্যাতিমান যোদ্ধা । আলী (আ.) এই প্রথমবারের মত তরবারির যুদ্ধে তাঁর অসাধারণ নৈপুণ্য দেখানোর সুযোগ পান।

বহু বছর পরে মুয়াবিয়া(লা:) হযরত আলী (আ.)'র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলে এক চিঠিতে আমিরুল মু'মিনিন তাকে সতর্ক করে দিয়ে লিখেছিলেন,—

“যে তরবারি দিয়ে আমি তোমার নানা (উতবা), তোমার মামা (ওয়ালিদ) ও ভাই হানজালার ওপর আঘাত হেনেছিলাম (তথা তাদের হত্যা করেছিলাম) সে তরবারি এখনও আমার কাছে আছে।”

বদর যুদ্ধের প্স্তুতি কালে রাসুল(সাঃ) আনছার ও মুহাজিরদের নিয়ে গঠিত এক সামরিক পরিষদের মতামত জানতে চাইলেন।এ পরিষদে যে কথাগুলো উত্থাপিত হয়েছিল তাতে একদিকে যেমন অনেকের সাহস ও বীরত্বের প্রকাশ ঘোটেছিল,অন্যদিকে অপর একদলের ভীরুতা ও দুর্বলতা প্রকাশ পেয়েছিল।

সর্বপ্রথম হযরত আবুবকর ইবনে কুহাফা উঠে দাড়ালেন ও বললেনঃ

“কুরাইশ গোত্রপতিরা ও বীরেরা এ সেনাবাহিনী (মুশরিক বাহিনী) গঠন করেছে। কুরাইশরা কখনোই কোন আদর্শে ঈমান আনে নি এবং এক মুহুর্তের জন্যও পরাজিত ও অপমানিত হয় নি।আর আমরা পুর্ন প্রস্তুতি নিয়ে বের হইনি(অর্থাত মদীনায় ফিরে যাওয়াই আমাদের জন্য কল্যানকর)”।
সুত্রঃ-তারীখে ত্বাবারী,২য় খন্ড,পাতা-১৪০,আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ননায়।

হযরত উমর(রাঃ) উঠেও একই কথা বললেন।এ সময় মিক্বদাদ উঠে দাড়ালেন এবং বললেনঃ

“মহান আল্লাহর শপথ,আমরা বনী ইস্রাইলের মত নই যারা মুসাকে বলেছিল” হে মুসা!তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ব কর,আর আমরা এখানে বসলাম।“বরং আমরা তাঁদের বিপরীতে বলবঃ “আপনি আপনার প্রভুর সাহায্য নিয়ে জিহাদ করুন,আমরাও আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ব করবো”।

ত্বাবারী লিখেছেনঃ-মিক্বদাদ যখন কথা বলতে উঠে দাড়ালেন তখন রাসুল(সাঃ)-এর চেহারায়( আগের ২জন হযরত আবুবকর ও উমরের কথার পরিপ্রেক্ষিতে) ক্ষোভ ফুটে উঠেছিল।কিন্তু যখন মিক্বদাদের কথায় তিনি(সাঃ) সুসংবাদের ইঙ্গিত পেলেন তখন তাঁর(সাঃ) চেহারায় স্বভাবিকতা ফিরে এল।

সুত্রঃ-তারীখে ত্বাবারী,২য় খন্ড,পাতা-১৪০,আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ননায়।

সা’দ বিন মু’আযও উঠে দাড়ালেন এবং লোহিত সাগরের দিকে ইঙ্গিত করে বললেনঃ

“আপনি যখন এ সাগরে পা ফেলবেন,তখন আমরাও আপনার পশ্চাতে পা ফেলবো।আপনি যা কল্যানকর মনে করবেন সে পথেঈ আমাদেরকে এগিয়ে নেবেন “।

এসময় রাসুলের(সাঃ) চেহারায় আনন্দ ফুটে উথলো এবং তিনি সুসংবাদ হিসাবে তাদেরকে বললেনঃ

“আমি কুরাইশদের মরন দেখতে পাচ্ছি।“

অতঃপর ইসলামী সেনারা রাসুলের(সাঃ) নেতৃত্বে যাত্রা করলেন ও বদরের কুপের পাশে গিয়ে অবস্থান গ্রহন করলেন।সত্য গোপনকরন ইতিহাস লেখকদের মধ্যে ত্বাবারী ও মক্বরিযির মত কেউ কেউ বাস্তব চিত্রকে গোড়ামীর পর্দা দিয়ে ঢেকে দিতে চেয়েছেন এবং এ ব্যাপারে রাসুলের(সাঃ) সাথে কথোপকথনকে যেভাবে ওয়াক্বেদী তাঁর মাগ্বাযী গ্রন্থে বর্ন্না করেছেন সেভাবে লিখতে প্রস্তুত হননি।
বরং তারা বলেনঃ হযরত আবুবকর উঠে দাড়ালেন ও ভাল কথা বললেন এবং অনুরুপভাবে হযরত উমর দাড়ালেন ও ভাল কথা বললেন।কিন্তু এই ২জন খ্যাতনামা ইতিহাস লেখককে জিজ্ঞাসা করা উচিত যে,তারা যদি ভাল কথাই বলে থাকেন তো সে কথাগুলো বর্ননা করা থেকে বিরত থাকলেন কেন,অথচ মিক্বদাদ ও সা’দের কথাগুলো অক্ষরে অক্ষরে বর্ননা করেছেন?তারা যদি ভাল কথা বলে থাকেন তাহলে তাদের কথায় রাসুলের(সাঃ) চেহারায় ক্ষোভ ফুটে উঠেছিল কেন,যা স্বয়ং ত্বাবারী উল্লেখ করেছেন?

(আরো বিস্তারিত জানতে পড়ুন—আয়াতুল্লাহ জাফর সুবহানী লেখা "বেলায়েতের দ্যুতি")

বদর যুদ্ধের কঠিন মুহূর্তে রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর কাছে দু’হাত তুলে ফরিয়াদ করলেন:-

"হে আল্লাহ! এ কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন, যার প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন, হে আল্লাহ! আমি আপনার প্রদত্ত ওয়াদা ও প্রতিশ্রুতির শপথ করে বলছি, যদি আপনি বিজয়ী না করেন, তাহলে এ পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না"। 

মহান রাব্বুল আলামীন রসুলুল্লাহ (সাঃ)ডাকে সাড়া দিয়ে আল-কুরআনের সূরা আল আনফালের ১২-১৪নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন-

“আর স্মরণ করুন সেই সময়ের কথা, যখন আপনার রব ফেরেশতাদের কাছে এ মর্মে প্রত্যাদেশ পাঠালেন যে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। তোমরা পরস্পরে ঈমানদারদের মনোবল ও সাহস বৃদ্ধি করো। আর আমি অচিরেই কাফেরদের অন্তকরণে ভয়-ভীতি সৃষ্টি করবো। তোমরা কাফিরদের ঘাড়ে আঘাত কর এবং জোড়ায় জোড়ায় আঘাত কর…।”

অন্যত্র বলা হয়েছে-
‘যখন তুমি মুমিনদের বলছিলে, “এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তোমাদের সহায়তা করবেন?” হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমরা ধৈর্যধারণ করো এবং সাবধান হয়ে চলো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের ওপর আক্রমণ করলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১২৪-১২৫)

বদর যুদ্ধের সফলতা ছিল আত্মবিশ্বাস সৃষ্টি, বিশ্ববিজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস সৃষ্টি, প্রথম সামরিক বিজয়, কুরাইশদের শক্তি খর্ব, ইসলামী রাষ্ট্রের পত্তন, নবযুগের সূচনা, রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন, জেহাদের অনুপ্রেরণা, বীরত্বের খেতাব লাভ, পার্থিব শক্তির ভিত্তি স্থাপন, ইসলাম ও মহানবী (রা.)-এর প্রতিষ্ঠা, মিথ্যার ওপর সত্যের জয় সত্য-মিথ্যার পার্থক্য সৃষ্টি সূরা আনফালে ও সূরা আলে ইমরানে,ঘোষিত আল্লাহ তায়ালার ওয়াদা পূরণ, দয়াল রাসূল (সা.) উনার দোয়া কবুল এবং বদর যুদ্ধে ফেরেশতা দিয়ে মুজাহিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করেছিলেন।যা মুসলমানদের পক্ষে আল্লাহ তায়ালার গায়েবী সাহায্যের জলন্ত প্রমাণ।

বদর যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সুনিশ্চিত হয়েছে। এটি ছিল একটি অসম যুদ্ধ। ইসলামের আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, সাধনা, প্রার্থনা, সেবা, আত্মনিবেদন ও সংগ্রামের সব অধ্যায় যে একই সূত্রে গাঁথা, তার এক মহান স্বাক্ষর দ্বিতীয় হিজরির এই ১৭ রমজান।বদর দিবসের এই সামগ্রিক শিক্ষা বিকশিত হোক প্রত্যেক মুসলমানের অন্তর ও জীবনে।

—সৈয়দ হোসাইন উল হক
এম-ফিল,ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি,অক্সফোর্ড ইউনিভার্সিটি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।