Imported post: Facebook Post: 2023-07-30T14:04:49

ইতিহাসের পাতায় কারবালা কারবালা; শব্দটি শুনলেই মন কেঁদে ওঠে। স্বভাবতই মানুষ যখনই কোন হৃদয়বিদারক ঘটনা দেখে বা অপর কেউ তার জন্য বর্ণনা করে তখন সে মর্মাহত হয়। আফসোস করে। যদিও ঘটনার শিকার ঐ ব্যক্তিটির সাথে তার পরিবারিক কোন সম্পর্ক নাও থাকে। আজ প্রায় ১৪ শতাব্দি পার হতে চলল, তবুও কারবালার ঘটনার স্মৃতি বিন্দু পরিমাণেও ঝাঁপসা হয়নি। এখনো সেই দৃশ্যপট স্মরণ করা মাত্রই চোখ হতে অশ্রু জারী হয়। কেননা সে ঘটনা তো এমন এক ব্যক্তি কেন্দ্রীক, যাকে আল্লাহ্ পাক বেহেশ্তের যুবকদের সর্দার বানিয়েছেন, আর রাসূলে খোদা (সা.) হেদায়েতের বাতি হিসেবে আখ্যায়িত করেছেন। যে স্থানে মহানবী (স.) এর দৌহিত্র, আলী ও ফাতেমা (আলাইহিমাস সালাম) এর কনিষ্ঠ সন্তান এবং ইমাম হাসান (আ.) এর প্রাণপ্রিয় ভ্রাতা ইমাম হুসাইন (আ.) ৬১ হিজরীতে শহীদ হয়েছিলেন সেস্থানের নামা ‘কারবালা’। কারবালা সম্পর্কে আবাল-বৃদ্ধ সবারই কমবেশী জানা আছে। ৬১ হিজরীর ১০ই মহররম সেদিন কারবালার উত্তপ্ত মরুপ্রান্তরে রাসূল (সা.)-এর দৌহিত্র স্বপরিবারে ও আসহাবদের সাথে, ক্ষুধার্ত ও পিপাষার্ত অবস্থায় শাহাদাতের বরণ করেন। কারবালা প্রান্তরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে পূর্ব হতেই নবীগণ (আ.) অবগত ছিলেন। কেননা নবীগণ (আ.)-এর জিবনীর প্রতি দৃষ্টিপাত করলে পরিলক্ষিত হয় যে, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীগণকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কারবালা ও ইমাম হুসাইন (আ.) সম্পর্কে অবগত করেছেন। আমি চেষ্টা করেছি এই ক্ষুদ্র লেখনীতে কারবালা সংক্রান্ত বিভিন্ন ঘটনা যেগুলো নবীগণদের জীবনে ঘটেছিল তার কয়েকটির দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে। হযরত আদম (আ.) একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যখন হযরত আদম (আ.) বেহেস্ত হতে বহিস্কৃত হয়ে পৃথিবীতে আসেন তখন তিনি হযরত হাওয়া (আ.) কে কাছে না পেয়ে তাঁর সন্ধান করতে লাগলেন। বহু পথ পাড়ী দেয়ার পর তিনি যখন কারবালা ভূমি অতিক্রম করতে চাইলেন, তখন কোনরূপ দূর্ঘটনা ছাড়াই তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। এ ঘটনায় তিনি খুবই ভারাক্রান্ত হলেন। তাঁর বুক ধরে আসলো ও তাঁর পা টলতে লাগলো এবং তিনি আহত হলেন। অতঃপর দেখলেন যে তার শরীর হতে হতে রক্ত প্রবাহিত হচ্ছে। আসমানের দিকে তাকিয়ে বললেন: “হে আমার প্রভূ! আমি কি (যা কিছু আমি বেহেস্তে সম্পাদন করেছি তা ব্যতীত) অন্য কোন ভুল করেছি যার প্রতিফল আমাকে তুমি দিলে? আমি সকল ভূমিতে ভ্রমণ করেছি কিন্তু কোনরূপ অশুভ ঘটনাই আমার দৃষ্টিগোচর হয়নি, কিন্তু এই ভূমিতে আমি হোঁচট খেয়েছি এবং ভারাক্রান্ত হয়েছি।” মহান আল্লাহ্ তাঁর নিকট ওহী প্রেরণ করলেন: “হে আদম! তুমি কোন গুনাহ্ করনি, বরং তোমারই সন্তান হুসাইন এই ভূমিতে নিপিড়ীত অবস্থায় নিহত হবে, আর (তোমার রক্ত ঝরার কারণ হল) তোমার রক্ত তার রক্তের সাথে মিশে গেল।” আদম (আ.) জিজ্ঞেস করলেন: হুসাইন (আ.) কি কোন পয়গম্বর? মহান আল্লাহ্ বললে: না, সে পয়গম্বর নয়, কিন্তু মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (স.)-এর সন্তান। আদম (আ.) জিজ্ঞেস করলেন: তাঁর হত্যাকারী কে? মহান আল্লাহ্ পুনরায় ওহী অবতীর্ণ করলেন: তার হত্যাকারী হচ্ছে ইয়াযিদ; যে আসমান ও জমিনের অভিশপ্ত ব্যক্তি। আদম (আ.) জীবরাঈল (আ.) কে বললেন: এখন আমি কি করব? (যাতে এই ভূমি হতে সুস্থভাবে অতিক্রম করতে পারি) জীবরাঈল (আ.) বললেন: ইয়াযিদের উপর অভিসম্পাত কর। তখন হযরত আদম (আ.) চারবার (ইয়াযিদের উপর) অভিসম্পাত করলেন ও সেস্থান হতে অতিক্রম করে নিজের ভ্রমণ অব্যাহত রাখলেন। অতঃপর কাবাগৃহের নিকটবর্তী আরাফাত পাহাড়ের নিকট হযরত হাওয়া (আ.) এর দেখা পান। হযরত নূহ (আ.) বর্ণিত হয়েছে যে, হযরত নূহ (আ.) মহাপ্রলয়ের পর কিস্তিতে আরোহন করে সমগ্র পৃথিবী ভ্রমণ করলেন। কিন্তু যখন তিনি কারবালা ভূমি অতিক্রম করতে চাইলেন তখন সে স্থানে তাঁর কিস্তি থেমে গেল। নূহ (আ.) তাঁর কিস্তি ডুবে যাওয়ার ভয়ে সন্ত্রস্ত হলেন। হাত তুলে আল্লাহর দরবারে বললেন: “হে আমার প্রভূ! আমি সমস্ত ভূমিতে ভ্রমণ করেছি কিন্তু কোন বিপদই আসেনি যেভাবে এই ভূমিতে এসেছে। আর এ ভূমির মত অন্য কোন ভূমিতে আমি ভীত ও সন্ত্রস্ত হইনি।” এমন সময় জীবরাঈল (আ.) অবতীর্ণ হয়ে তাঁকে বললেন: হে নূহ! এটা ঐ স্থান যেখানে শেষ নবী (স.) এর দৌহিত্র ও শেষ আওসীয়ার সন্তান নিহত হবে। নূহ (আ.) জিজ্ঞেস করলেন: তার হত্যাকারী কে? জীবরাঈল (আ.) উত্তরে বললেন: সেই ব্যক্তি যে সাত আসমান ও সাত জমীনে অভিশপ্ত। হযরত নূহ (আ.) চারবার তাঁর হত্যাকারীর উপর লানত পড়লেন, আর তখনই তাঁর কিস্তি বিপর্যয় হতে পরিত্রাণ লাভ করে ভ্রমণ অব্যাহত রাখলো এবং জুদী নামক পাহাড়ের এসে থেমে গেল। কারবালা প্রান্তরে হযরত ইব্রাহিম (আ.) বর্ণিত হয়েছে যে, হযরত ইব্রাহিম (আ.) ঘোড়ায় আরোহন করে ভ্রমণ করছিলেন। চলতে চলতে তিনি কারবালা প্রান্তরে এসে পৌঁছুলেন। যখন তিনি “কাতালগাহ” (যেখানে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মস্তক শরীর হতে আলাদা করা হয়) -এ পৌঁছুলেন তখন তাঁর ঘোড়া উল্টে পড়ে গেল। ইব্রাহিম (আ.) ঘোড়া হতে পড়ে গেলেন এবং তাঁর মাথা ফেটে রক্ত প্রবাহিত হল। ইস্তেগফার (তওবা) করে বললেন: “হে আমার প্রভূ! আমি কি কোন গুনাহ আঞ্জাম দিয়েছি?” এমতাবস্থায় জীবরাঈল (আ.) তাঁর নিকট উপস্থিত হয়ে বললেন: হে ইব্রাহিম! তোমার হতে কোন পাপকর্ম সংঘঠিত হয়নি। বরং এই ভূমিতে সর্বশেষ পয়গম্বরের দৌহিত্র ও সর্বশেষ আওলিয়ার সন্তান নিহত হবে। তোমার রক্ত তার রক্তের মত এই জমিনে প্রবাহিত হল। ইব্রাহিম (আ.) জিজ্ঞেস করলেন: তাঁর হত্যাকারী কে? জীবরাঈল (আ.) বললেন: আসমান এবং জমিনের অধিবাসীরা যাকে অভিসম্পাত করেছে... এমতাবস্থায় হযরত ইব্রাহিম (আ.) আসমানের দিকে হাত তুলে যতক্ষণ পারলেন নবী দৌহিত্রের হত্যাকারীর উপর লানত করলেন। তখন তাঁর ঘোড়া উঠে দাঁড়াল। ইব্রাহিম (আ.) ঘোড়ায় আরোহন করলেন এবং রওনা হলেন। ইব্রাহিম (আ.) ঘোড়াকে প্রশ্ন করলেন: কিভাবে তুমি সুস্থ হলে? ঘোড়া বললো: “হে ইব্রাহিম (আ.)! আমি এ কারণে গর্বিত যে, আপনার মত এক ব্যক্তিত্ব আমার পিঠে আরোহন করেছে। যখন এই ভূমিতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আপনাকে ভূমিতে ফেলে দিলাম, তখন খুবই লজ্জিত হয়েছিলাম। এই ঘটনার কারণ ছিল ইয়াযিদ (তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক)। হযরত ইসমাঈল (আ.)এর ভেড়ার পল ফুরাতের পানি পান করেনি বর্ণিত হয়েছে যে, হযরত ইসমাঈল (আ.) এর ভেড়ার পাল চরতে চরতে ফুরাতের কূলে আসলো। রাখাল ইসমাঈল (আ.) এর নিকট এসে বললো: “ভেড়াগুলো ফুরাত হতে পানি পান করছে না।” ইসমাঈল (আ.) এই ঘটনার কারণ সম্পর্কে আল্লাহর নিকট প্রশ্ন করলেন। জীবরাঈল (আ.) ইসমাঈল (আ.) এর নিকট অবতীর্ণ হয়ে বললেন: “এর রহস্য আপনি ভেড়াদেরকেই জিজ্ঞেস করুন। ইসমাঈল (আ.) ভেড়াদের উদ্দেশ্য করে বললেন: “কেন তোমরা এ পানি পান করছ না?” ভেড়াগুলো প্রাঞ্জল ভাষায় বলে উঠলো: “আমরা জানতে পেরেছি যে, তোমারই সন্তান হুসাইন (আ.), -যিনি হবেন মুহাম্মাদ (স.) এর দৌহিত্র- এখানে তৃষ্ণার্ত অবস্থায় নিহত হবে, এ কারণেই আমরা এই স্থান হতে পানি পান করব না।” ইসমাঈল (আ.) পুনরায় প্রশ্ন করলেন: তাঁর হত্যাকারী কে? তারা বললো: আসমান ও যমিনের অধিবাসিরা এবং পৃথিবীতে বিদ্যমান সকল সৃষ্টি যাকে অভিসম্পাত করে। ইসমাঈল (আ.) বললেন: “হে আল্লাহ্! হুসাইনের হত্যকারীর উপর লানত বর্ষিত হোক।” হযরত মূসা (আ.)এর পা জখমী হল বর্ণিত আছে যে, হযরত মূসা (আ.) নিজের স্থলাভিষিক্ত ইউশা বিন নূন (আ.) এর সাথে কারবালা প্রান্তর অতিক্রম করছিলেন। হঠাৎ হযরত মূসা (আ.) এর জুতা ছিড়ে তার জুতার ফিতাও ছিড়ে গেল। এমতাবস্থায় একটি কাঁটা হযরত মূসা (আ.) এর পায়ে বিদ্ধ হয়ে তার পা জখমী করলো এবং সাথে সাথে রক্ত বের হতে লাগলো। তিনি বললেন: “হে আমার প্রভূ! আমি কি দোষ করেছি, যার কারণে এমন ঘটনার মুখোমুখি হলাম?” মহান আল্লাহ্ তাঁর (আ.) প্রতি ওহী অবতীর্ণ করলেন: “এখানে হুসাইনের রক্ত ঝরানো হবে ও তাকে হত্যা করা হবে। এখন তোমার রক্ত হুসাইনের রক্তের রাস্তায় প্রবাহিত হল।” হযরত মূসা (আ.) জিজ্ঞেস করলেন: হুসাইন কে? তাকে বলা হল: সে আল্লাহ মনোনিত মুহাম্মাদ (সা.) এর দৌহিত্র এবং আলী মুরতাজা (আ.) এর সন্তান। হযরত মূসা (আ.) জিজ্ঞেস করলেন: তার হত্যাকারী কে? তার উদ্দেশ্যে বলা হল: তার হত্যাকারী হল সেই ব্যক্তি, যাকে সমুদ্রের মৎস, জঙ্গল ও মরূভূমির হিংস্র জীব ও আকাশে উড়ন্ত পাখিরা অভিসম্পাত করেছে। এমতাবস্থায় হযরত ইউশা আমিন বললেন (অর্থাৎ সবার মত তিনিও লানত করলেন), অতঃপর তিনি হযরত মূসা (আ.) এর সাথে ঐ ভূমি হতে সুস্থ অবস্থায় ও নিরাপদে অতিক্রম করলেন আল্লাহুম্মা লায়ান কাতালাতাল হুসাইন আঃ লানাতুল্লাহি আলাল কাজেবিন আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মাদ দিন ওয়া আলে মোহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।